শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মঞ্চে দেরি করে আসায়, বিতর্কে মাধুরী

মাধুরী দীক্ষিত I ছবি : সংগৃহীত
মাধুরী দীক্ষিত I ছবি : সংগৃহীত

বলিউডের চিরসবুজ নায়িকা মাধুরী দীক্ষিতকে ঘিরে তৈরি হয়েছে বড়সড় বিতর্ক। সম্প্রতি কানাডার টরন্টোতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর মঞ্চে ওঠেন এই অভিনেত্রী। এতে ক্ষুব্ধ দর্শকরা আয়োজকদের পাশাপাশি মাধুরীর বিরুদ্ধেও তীব্র সমালোচনা শুরু করেন।

অনুষ্ঠানের আয়োজকরা দায় চাপান মাধুরীর দলের ওপর, তবে দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয় মূলত অভিনেত্রীকেই। অনেকেই প্রকাশ্যে তাকে ক্ষমা চাওয়ার দাবি জানান।

কিন্তু ঘটনাটির পর নীরব থাকেন মাধুরী। এর তিন দিন পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উল্টো টরন্টোবাসীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, ‘টরন্টো থেকে ভালোবাসা পেয়েছি। সেখানে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের পর এবার নিউ জার্সি, শিকাগো ও নিউইয়র্ক যাওয়ার পালা।’

তার এই পোস্ট ঘিরেই নতুন করে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশের দাবি, বিতর্কের আগুন নেভাতেই এমন পোস্ট করেছেন অভিনেত্রী। অনেকে মন্তব্য করেন, ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন মাধুরী।‘

এছাড়াও ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দ নিয়েও আপত্তি তুলেছেন অনেকে। দর্শকদের দাবি, প্রায় ৪০ হাজার টাকা দিয়ে তারা নাচের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন, কোনো আলাপচারিতা বা ‘মিট অ্যান্ড গ্রিট’-এর জন্য নয়। তাই মাধুরীর বক্তব্যকে ‘ভুল প্রচার’ বলে আখ্যা দিয়েছেন তারা।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত মাধুরী দীক্ষিত কিংবা তার দল আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X