বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বিবেক

বিবেক ওবেরয় I ছবি: সংগৃহীত
বিবেক ওবেরয় I ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে শুটিং চলাকালেই হঠাৎ যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে যেতে পারত এক ভয়াবহ দুর্ঘটনা। তবে ভাগ্যের জোরে ও তৎপরতার কারণে অল্পের জন্য বেঁচে ফিরেছেন এই অভিনেতা, আর সেটিই এখন বিনোদন দুনিয়ায় তৈরি করেছে তীব্র চাঞ্চল্য।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০২ সালে বিকানের থেকে জয়সালমের যাওয়ার পথে মাঝরাতে এই দুর্ঘটনা ঘটে।

বিবেক জানান, ভালো রাস্তার কারণে গাড়ির চালক গতি বাড়িয়ে দেন। তিনি বারবার নিষেধ করলেও চালক কথা শোনেননি। কিছুক্ষণ পরই বিকট শব্দে গাড়ি থেমে যায়। চোখ খুলে দেখেন, ওপর থেকে একটি লোহার রড ভেঙে তার পাশ দিয়ে ঢুকে পড়েছে। তবে তার গায়ে কোনো চোট লাগেনি।

বিবেক বলেন, ওই রডটি সামনে থাকা ইটবোঝাই একটি গাড়ি থেকে বেরিয়ে এসেছিল। মাত্র কয়েক ইঞ্চি এদিক-ওদিক হলেই রডটি তার বুকে ঢুকে যেতে পারত। ওই ঘটনার পর থেকে আর কখনো রাতে দূরপাল্লার ভ্রমণে যান না তিনি।

উল্লেখ্য, বলিউডে ‘সাথিয়া’, ‘কোম্পানি’সহ বেশ কিছু সফল চলচ্চিত্রে অভিনয় করলেও নানা কারণে এক সময় ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন বিবেক। তবে এ ঘটনাটি তার কর্মজীবনের শুরুতে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X