বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণী সিনেমায় ফিরছেন ‘বাজরাঙ্গি ভাইজানের’ মুন্নি

হর্ষালি মালহোত্রা I ছবি: সংগৃহীত
হর্ষালি মালহোত্রা I ছবি: সংগৃহীত

দশ বছর আগের সেই নিষ্পাপ চোখ, নীরব অভিব্যক্তি আর হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয়—সব মিলিয়ে মুন্নি যেন হয়ে উঠেছিল কোটি দর্শকের আবেগের আরেক নাম। ‘বাজরাঙ্গি ভাইজান’-এর সেই ছোট্ট মেয়েটি হর্ষালি মালহোত্রা আজ আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ বিরতির পর দক্ষিণ ভারতীয় সিনেমার হাত ধরে তার বড়পর্দায় প্রত্যাবর্তন ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। যেন এক নতুন তারকার উত্থানের প্রহর গুনছে সিনেপ্রেমীরা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ৬৫ বছর বয়সী তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণর আসন্ন ছবি ‘অখণ্ড ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন হর্ষালি। এটি তার তেলুগু ডেবিউ হতে চলেছে এবং এ খবরটি তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।

সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গান মুক্তির অনুষ্ঠানে বালকৃষ্ণর সঙ্গে উপস্থিত ছিলেন হর্ষালি। নতুন লুকে তাকে দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামের মাধ্যমে হর্ষালি জানান, বড় পর্দায় ফিরতে তিনি বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। এবার তিনি ‘জনানি’ নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, যা গল্পে বড় পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছে ছবির নির্মাণসংশ্লিষ্ট একটি সূত্র।

আসন্ন ‘অখণ্ড ২’ সিনেমাটি হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে । ফলে হর্ষালির জন্য এটি বড় পরিসরে দর্শকের সামনে আসার সুযোগ তৈরি করবে। নতুন অধ্যায়ে তিনি কতটা সফল হন, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X