স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ

যে একাদশ নিয়ে সেনেগালের বিপক্ষে নামতে পারে ব্রাজিল

ব্রাজিল ফুটবল দল । ছবি : সংগৃহীত
ব্রাজিল ফুটবল দল । ছবি : সংগৃহীত

বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকী। তার আগেই নিজেদের ছন্দ, সমন্বয় আর মানসিক দৃঢ়তা যাচাই করে নিতে জোর প্রস্তুতিতে ব্রাজিল। শনিবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ—কাগজে কলমে ‘ফ্রেন্ডলি’, কিন্তু বাস্তবে বিশ্বকাপ ভাবনার বড় পরীক্ষাগুলোর একটি।

আর এ ম্যাচেই কার্লো আনচেলত্তি যে পরিবর্তন আনছেন তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে রক্ষণে যে পরিবর্তন আসছে তা নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

জাপানের বিপক্ষে আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে হঠাৎ ভেঙে পড়া রক্ষণ আনচেলত্তিকে তাড়াহুড়ো করে ভাবতে বাধ্য করেছে। তারই প্রভাবে ব্রাজিল ফিরছে পরিচিত ব্যাক-ফোরে। লন্ডনে অনুশীলনে দেখা গেছে—মিলিতাঁও রাইটব্যাক, মারকুইনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালেয়াস সেন্টার–ব্যাক, অ্যালেক্স সান্দ্রো লেফট ব্যাক।

রক্ষণে এই রদবদল ছাড়া মাঝমাঠে কোনো চমক নেই। নিজেদের মতোই থাকছেন কাসেমিরো ও ব্রুনো গিমারায়েস। আর আক্রমণভাগে আনচেলত্তি ধরে রেখেছেন সেই পরীক্ষিতই চতুষ্টয়—রদ্রিগো, ভিনিসিয়ুস, মাতেউস কুনিয়া ও এস্তেভাঁও।

এদের হাত ধরে সিওলে দক্ষিণ কোরিয়াকে ৫–০ গোলে বিধ্বস্ত করেছিল ব্রাজিল, তাই আক্রমণে কোনো ঝুঁকি নিচ্ছেন না কোচ।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

এডারসন; মিলিতাও, মারকুইনিয়োস, গ্যাব্রিয়েল মাগালেয়াস, অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস; রদ্রিগো, ভিনি জুনিয়র, মাতেউস কুনিয়া, এস্তেভাঁও।

এদিকে সেনেগালের বিপক্ষে ইতিহাসও ব্রাজিলের মাথাব্যথার কারণ। দুই দলের তিন দেখা—একবারও জিততে পারেনি সেলেসাও। ২০১৯ সালে ছিল ১–১ ড্র, আর ২০২৩ সালে রামন মেনেজেসের অধীনে ৪–২ গোলে হারে ব্রাজিল। এ ম্যাচ তাই প্রতিশোধেরও সুযোগ।

আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত সাত ম্যাচে তিন জয়, এক ড্র, দুই হার—বিশ্বকাপ ভাবনায় আরও শক্ত ভিত গড়তে জয়ের বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X