কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এক নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি

বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৫ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। শনিবার তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

মাসুদ আহমেদ তালুকদার এখন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৩৩ আসনে দলের প্রাথমিক আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে গণফোরাম। ঘোষিত তালিকা অনুযায়ী, দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা-৬, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান মাগুরা-১ আসন থেকে ভোট করবেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, দলের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট আলতাফ হোসেন ঢাকা-৫, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক নরসিংদী-৩, মোশতাক আহমেদ কুমিল্লা-৩, অ্যাডভোকেট সেলিম আকবর চাঁদপুর-৩, অ্যাডভোকেট সুরাইয়া বেগম বরগুনা-২, অ্যাডভোকেট আনসার খান সিলেট-১, আব্দুল হাসিব চৌধুরী হবিগঞ্জ-৩, রতন ব্যানার্জী চট্টগ্রাম-৫, অ্যাডভোকেট আবদুল হাফিজ ঝিনাইদহ-২, অ্যাডভোকেট হিরন কুমার দাস বরিশাল-৬, গোলাম হোসেন আবাব সুনামগঞ্জ-৩; উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান ময়মনসিংহ-৮, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ মৌলভীবাজার-১, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু পটুয়াখালী-৩ আসন থেকে লড়বেন।

সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা আজকে ১৩৩ জনের নাম প্রকাশ করলাম। বাকিগুলো আমরা পরবর্তী পর্যায়ে দেব। আজকে যাদের নাম নেই, তারা আগামী পর্যায়ে সুযোগ পাবেন। এটা একটা আংশিক তালিকা, প্রাথমিক তালিকা। এখান থেকে অনেকে বাদও যেতে পারেন, আবার অনেকে নতুন করে যুক্তও হতে পারেন।’

গণফোরাম বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র দল। নির্বাচন সামনে রেখে প্রধান শরিকের চাওয়া অনুযায়ী, দলটি ইতোমধ্যে তাদের ১৬ জনের প্রার্থী তালিকা বিএনপির কাছে জমা দিয়েছে। সেখানেও সুব্রত চৌধুরীর জন্য ঢাকা-৬ এবং ডা. মিজানুর রহমানের জন্য মাগুরা-১ আসন চাওয়া হয়েছে। তবে এ দুটি আসনেই ইতোমধ্যে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি।

ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন এবং মাগুরা-১ আসনে মো. মনোয়ার হোসেনকে প্রার্থী করেছে দলটি। তবে ঢাকা-৭ আসনসহ ঢাকায় কয়েকটি আসন খালি রাখা হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনে গণফোরামকে ৭টি আসন ছেড়েছিল বিএনপি। তার মধ্যে ঢাকা-৬ থেকে সুব্রত চৌধুরী এবং ঢাকা-৭ থেকে মোস্তফা মোহসীন মন্টু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১০

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১১

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১২

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৩

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৪

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৫

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৬

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

১৭

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

১৮

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১৯

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

২০
X