বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কার সঙ্গে বাগদান সারলেন হুমা!

হুমা কুরেশি। ছবি : সংগৃহীত
হুমা কুরেশি। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি বরাবরই ব্যক্তিগত জীবনে চুপচাপ থাকেন। তবে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, তিনি অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে সম্পর্কিত। সম্প্রতি জানা গেছে, কথিত এই প্রেমিকের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে হুমার ঘনিষ্ঠজন জানিয়েছেন, ‘হুমা তার দীর্ঘদিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।’

তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল গায়িকা আকাসা সিংয়ের একটি পোস্টের মাধ্যমে। আকাসা একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।’ এরপর সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে একসঙ্গে হাজির হন হুমা ও রচিত। গোলাপি পোশাকে তাদের রসায়ন চোখে পড়ার মতো ছিল। সম্প্রতি রচিতের ঘনিষ্ঠজনের জন্মদিন উদযাপনের সময় আবারও একসঙ্গে দেখা গেছে।

তবে এই বাগদান নিয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি হুমা বা রচিত।

রচিত সিং একজন পরিচিত অভিনয় প্রশিক্ষক, যার প্রতিষ্ঠিত ‘রচিত সিং ওয়ার্কশপ’ থেকে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালিত হয়েছে। গুলশন দেবাইয়া, কুণাল কাপুর, পূজা হেগডে, ভিকি কৌশল, অনুশকা শর্মা, রণবীর সিং, বরুণ ধাওয়ানসহ অনেক তারকা তার প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

এর আগে হুমা দীর্ঘ ৩ বছর পরিচালক-প্রযোজক মুদাসসার আজিজের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০২২ সালের শেষের দিকে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এখন ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এই বলিউড অভিনেত্রীর।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X