চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

চা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

চট্টগ্রামে ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নামের এক চা বিক্রেতাকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

এর‌ আগে, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোডের ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদত খানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন আনোয়ারা উপজেলার শুয়া বাপের বাড়ি এলাকার বিনু বৈদ্যের ছেলে রুবেল বৈদ্য (৩১) ও পটিয়া উপজেলার দক্ষিণ রতননাথের ছেলে মালিয়ারা এলাকার রাজু নাথ (৩৮)।

র‌্যাব জানায়, গত ২৮ নভেম্বর রাতে ইসমাইল সাইকেল চালিয়ে লালদিঘি এলাকা থেকে ফিরিঙ্গি বাজারের দিকে যাচ্ছিলেন। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালি মোড়মুখী সড়কে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদত খানার সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃতে দুটি অস্ত্র, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X