বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘আমি প্রেগন্যান্ট’—ভিডিওতে রুবিনার আচমকা ঘোষণা

রুবিনা দিলাইক। ছবি : সংগৃহীত
রুবিনা দিলাইক। ছবি : সংগৃহীত

জনপ্রিয় হিন্দি টিভি অভিনেত্রী রুবিনা দিলাইক বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন। তবে এবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন ‘ছোটি বহু’ খ্যাত এই তারকা। ভিডিওতে প্রিন্টেড শাড়ি পরা রুবিনাকে ক্যামেরার দিকে তাকিয়ে প্রথমে দীর্ঘশ্বাস ছাড়তে দেখা যায়, যেন তিনি বেশ দ্বিধাগ্রস্ত। এরপরই হঠাৎ হাসিমুখে বলে ওঠেন— ‘আমি প্রেগন্যান্ট।’ ঠিক এই কথাটির পরই ভিডিওটি আচমকা শেষ হয়ে যায়।

রুবিনার এই ভিডিও ক্লিপটি মুহূর্তের মধ্যে অন্তর্জালে ভাইরাল হয়ে পড়ে। ভক্তদের অনেকেই প্রিয় অভিনেত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। তবে নেটিজেনদের বড় একটি অংশ বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন। তাদের মতে, ভিডিওর ধরণ এবং আচমকা শেষ হয়ে যাওয়া দেখে মনে হচ্ছে এটি কোনো ব্র্যান্ড প্রচার বা নতুন কোনো প্রজেক্টের ঘোষণা হতে পারে। বিশেষ করে, এত বড় খবরে তিনি স্বামী অভিনব শুক্লাকে কেন ট্যাগ করেননি, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

৩৮ বছর বয়সী রুবিনা মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে আসার সময় পরিবারের বাধার মুখে পড়েছিলেন। পরে অবশ্য সেই বাধা কাটিয়ে ‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়াল দিয়ে তুমুল জনপ্রিয়তা পান। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বলিউডেও কাজ করেছেন তিনি। রুবিনার এই প্রেগন্যন্সি ঘোষণা কি সত্যি, নাকি নিছকই কোনো প্রচার কৌশল—তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ভক্তদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১০

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১১

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১২

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১৩

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

১৪

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

১৫

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

১৬

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

১৭

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

১৮

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

১৯

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

২০
X