কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় গেলে বিনামূল্যে যেসব তথ্যপ্রযুক্তি সেবা দেবে বিএনপি

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন | ছবি : সংগৃহীত
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন | ছবি : সংগৃহীত

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের জনগণের জন্য একাধিক তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা বিনামূল্যে নিশ্চিত করা হবে। এর মাধ্যমে জনগণের ক্ষমতায়ন ও ডিজিটাল সুযোগ সম্প্রসারণে কাজ করবে দলটি।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, বিএনপি ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে জনগণের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, আসন্ন জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করাই হবে দলের অন্যতম প্রধান অগ্রাধিকার।

বিএনপি ক্ষমতায় গেলে মেধাবী ও দক্ষ তরুণদের জন্য উপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় এসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

অনলাইন ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি পেপাল সেবা বাংলাদেশে চালুর বিষয়ে মাহদী আমিন জানান, বিএনপি ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X