কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সাহস থাকলে কিয়েভে আসুন, পুতিনকে জেলেনস্কি

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিয়েভে সরাসরি আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যদি তার সাহস থাকে, তাহলে আসুন। আমি প্রকাশ্যে আমন্ত্রণ জানাচ্ছি। খবর আলজাজিরার।

জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, তিনি মস্কো বা বেলারুশে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন না। ক্রেমলিনের পক্ষ থেকে মস্কোয় আলোচনার আমন্ত্রণের জবাবে তিনি বলেন, মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করা আমার জন্য অসম্ভব। এটা কিয়েভে তার সঙ্গে দেখা করার মতোই। আমিও তাকে কিয়েভে আমন্ত্রণ জানাতে পারি। আসুন, যদি সাহস থাকে।

তিনি আরও যোগ করেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে এবং বেলারুশ এই কর্মকাণ্ডে রাশিয়ার ‘সহযোগী’। এ কারণে তিনি ওই দুই দেশে কোনো বৈঠকের জন্য যাবেন না।

ক্রেমলিন বৃহস্পতিবার জানিয়েছিল, তারা আবারও ইউক্রেনীয় প্রেসিডেন্টকে মস্কোয় আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

জেলেনস্কি বলেছেন, তিনি যে কোনো ফরম্যাটে আলোচনায় রাজি আছেন, তবে স্থান হিসেবে কিয়েভকেই প্রাধান্য দিচ্ছেন। এই আমন্ত্রণের পেছনে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপ রয়েছে। তারা যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য উভয় পক্ষকে টেবিলে বসতে উৎসাহিত করছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলছে। এখন পর্যন্ত কোনো সরাসরি শীর্ষ পর্যায়ের বৈঠক হয়নি। জেলেনস্কির এই সাম্প্রতিক বক্তব্য যুদ্ধ-পরবর্তী আলোচনার সম্ভাব্য পথ নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X