কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে : সালাম

রাজধানীর ঢাকা ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনী প্রচার ও সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় আবদুস সালাম | ছবি : কালবেলা
রাজধানীর ঢাকা ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনী প্রচার ও সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় আবদুস সালাম | ছবি : কালবেলা

আগামী ১২ তারিখের নির্বাচনকে দেশের জন্য বহুকাঙ্ক্ষিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, এই নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর ঢাকা ১৭ আসনের ভাসানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনী প্রচার ও সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বেশ কয়েক সাবেক সেনা কর্মকর্তা ও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আবদুস সালাম বলেন, বাংলাদেশের দুঃসময় অতীতেও এসেছে, তবে দেশ এখনো একটি দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে স্বাধীন না হলে আমরা এখনো পরাধীন থাকতাম । ৭৫ এর পরে যদি ভুল হতো, জিয়াউর রহমান যদি দেশের হাল না ধরতেন তাহলে স্বাধীনতার সমাপ্তি ঘটত। এবারও যদি আমরা ভুল করি, তাহলে দেশ অনেক পিছিয়ে যাবে।

আব্দুস সালাম বলেন, এবারের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ থাকলেই তিনি থাকবেন দেশ না থাকলে তিনি কীভাবে থাকবেন, এমন প্রশ্নও তোলেন তিনি। এ সময় উপস্থিত জনতা তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে ‘ঠিক’ বলে সাড়া দেন।

সালাম আরও বলেন, দেশে একটি ষড়যন্ত্র চলছে, যাতে নির্বাচনটি না হয়। তার অভিযোগ, হাসিনার আমল থেকেই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি সবাইকে দেশের স্বার্থে নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১০

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১১

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৩

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৪

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৫

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৬

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৯

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X