কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালীতে মহড়া নিয়ে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়াকে ঘিরে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের কোনো ধরনের অনিরাপদ বা উসকানিমূলক আচরণ তারা মেনে নেবে না।

শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আগামী ১ ও ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতে দুই দিনের সরাসরি গোলাবর্ষণসহ নৌ-মহড়া চালানোর পরিকল্পনা করেছে। এ বিষয়ে ইরানকে ‘নিরাপদ ও পেশাদার আচরণ’ করার আহ্বান জানানো হয়েছে।

সেন্টকম সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক নৌযান চলাচল বিপন্ন হলে সংঘর্ষ, উত্তেজনা ও আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়তে পারে। তবে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে, আন্তর্জাতিক জলসীমা ও আকাশপথে কার্যক্রম চালানোর অধিকার ইরানের রয়েছে। একই সঙ্গে মার্কিন বাহিনী, মিত্র দেশ ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রশ্নে তারা কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনী বলেছে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের সেনা, জাহাজ ও বিমান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, কম উচ্চতায় বা অস্ত্রসহ উড্ডয়ন, দ্রুতগতির নৌযানের বিপজ্জনকভাবে এগিয়ে আসা কিংবা মার্কিন বাহিনীর দিকে অস্ত্র তাক করার মতো আচরণ তারা গ্রহণ করবে না।

এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’ নামের একটি বিমানবাহী রণতরী নেতৃত্বাধীন নৌবহর মোতায়েন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনে এই বহর ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত।

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ১০০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করে। ফলে সেখানে সামান্য ভুল হিসাবও বড় সংকট তৈরি করতে পারে।

এদিকে, ইরানের মুদ্রা রিয়ালের মূল্যপতনের জেরে গত ২৮ ডিসেম্বর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ’র তথ্য অনুযায়ী, এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬ হাজার ১২৬ জনের মৃত্যু হয়েছে। তবে ইরানি কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা প্রায় ৩ হাজার বলে স্বীকার করেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X