কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৩:৩৩ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জীবনসঙ্গী খুঁজছেন কৃতি

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ছবি : ফেসবুক
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ছবি : ফেসবুক

গুঞ্জনে ছিল ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। আর সেই কারণেই ‘আদিপুরুষ’ সিনেমাতে জুটি বেঁধেছিলেন দুজনে। তবে নতুন খবর হলো- প্রভাসের সঙ্গে নাকি প্রেম ভেঙেছে কৃতির। এখন কোনো প্রেমিক নেই তার জীবনে। তিনি নতুন সঙ্গী খুঁজছেন।

বলিউডে পা দেওয়ার পর টাইগার শ্রফের সঙ্গে নাম জুড়েছিল কৃতির। একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও প্রেমের বন্ধনে ছিলেন তিনি।

তবে কৃতির ভাষ্য আপাতত তিনি সিঙ্গেল। তার কাছে এই মুহূর্তে ক্যারিয়ারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা নিজেই বলেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, জীবন সঙ্গী হিসেবে কেমন ছেলে তার পছন্দ।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘আমার আপাতত কোনো সঙ্গী নেই। তবে জীবনে একজনকে অবশ্যই প্রয়োজন। তাকে সৎ হতে হবে, ভালো মানুষ হতে হবে। আমার এমন সঙ্গী চাই, যে আমাকে অনুপ্রেরণা জোগাবে। আর অবশ্যই আমার থেকে লম্বা হতে হবে।’

এদিকে আপাতত কৃতি এখন ব্যস্ত ‘দ্য ক্রু’ সিনেমার শুটিংয়ে। এতে কৃতির সঙ্গে পাশাপাশি দেখা যাবে কারিনা কাপুর, টাবু ও দিলজিৎ দোসাঞ্জকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X