বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘ওয়ান ইলেভেন’ সিনেমায় আফজাল-স্বস্তিকার জুটি

আফজাল হোসনে ও স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত
আফজাল হোসনে ও স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত

বাংলাদেশের রহস্য থ্রিলার সিনেমা ‘ওয়ান ইলেভেন’-এ চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছবিতে অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাকে।

চলচ্চিত্রটি পরিচালনা করবেন কামরুল ইসলাম রিফাত। স্বস্তিকা বলেন, ‘রিফাত আমার ছবির পরিচালক। তিনি ওয়ান ইলেভেনের গল্পটা আমাকে পাঠিয়েছিলেন ২০২১ সালে। কোভিডের সময়ে আমি প্রথম গল্পটা পড়েছিলাম। ২০২১ সাল থেকেই কামরুল ইসলাম রিফাত ও তার টিমের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছিল। তারপর আমি স্ক্রিপ্টটা পড়ি। অনেক ড্রাফট পড়েছি, চরিত্র নিয়ে আলোচনা হয়েছে, জুম কলে অনেক মিটিং করেছি। পুরো গল্প পড়ে, তারা যেভাবে শুটিং করতে চান, পুরো বিষয়টার প্রতি মুগ্ধতা জন্মেছে। সেই মুগ্ধতা থেকেই কাজটা করতে চাওয়া।’

সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে স্বস্তিকা বলেন, ‘আমি গৎবাঁধা কোনো চরিত্রে কাজ করব না। যেসব চরিত্রে আমাকে দর্শক দেখে ফেলেছে, তেমন চরিত্রেও কাজ করব না। কারণ আমি নিজেকে রিপিট করতে চাই না। সবসময় চাই একদম নতুনভাবে দর্শকের সামনে আসতে। সেটা নতুন চরিত্র হোক, সাজ-পোশাক হোক কিংবা চেহারা হোক। ওয়ান ইলেভেন-এও আমার চরিত্রটা একদম নতুন। অমনভাবে আমাকে দর্শক আগে কখনো দেখেনি।’

বাংলাদেশি অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে অভিনয়ের বিষয়ে স্বস্তিকা বলেন, ‘আমি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বিশাল ভক্ত। আমি তাদের প্রায় অনেকের কাজ ফলো করি। ওটিটি প্ল্যাটফর্মে হোক বা এখানে কলকাতায় যে ছবিগুলো রিলিজ করে, সেগুলো দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকি। আফজাল হোসেনের সঙ্গে কাজ করাটাও খুব বড় একটি পাওনা।’

উল্লেখ্য, হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে ‘ওয়ান ইলেভেন’-এর সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক রবিন শামস। জানা গেছে, চলতি বছরের শেষ দিকে ছবিটির শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন আফজাল হোসেন ও স্বস্তিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১০

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১১

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১২

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৩

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৪

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৬

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

১৭

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১৯

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

২০
X