বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘খুফিয়া’ ছবিতে সমালোচিত বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘খুফিয়া’। এতে হিনা রহমান চরিত্রে দেখা গেছে তাকে। ছবিটি পরিচালনা করেছে বিশাল ভরদ্বাজ।

সিনেমাটির কাহিনি এগিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার এক অফিসারকে ঘিরে। সেই ভূমিকায় অভিনয় করেছেন টাবু। বাংলাদেশে অপারেশনে এসে তার পরিচয় হয় হিনার সঙ্গে।

ছবিতে বাঁধনকে দেখা গেছে সমকামী চরিত্রে। তাই এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে। তবে বাঁধন এসব সমালোচনা পাত্তা দিচ্ছেন না। খবর দ্য প্রিন্ট ডটইনের।

এক সাক্ষাৎকারে বাঁধন বলেছেন, ‘বিশাল ভরদ্বাজ আমাকে আগেই বলেছিলেন, এই সিনেমায় সমকামিতার বিষয় রয়েছে। এতে কোনো সমস্যা হবে কিনা সেটিও জানতে চেয়েছিলেন। কিন্তু আমার কাছে বলিউডে অভিনয়, বিশাল ও টাবুর সঙ্গে কাজ করার সুযোগটাই বড় মনে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি জানি কেউ কেউ সমালোচনা করবে। সমাজের কিছু মানুষ সংকীর্ণ মনের। কিন্তু এটাও ঠিক বাংলাদেশ সবাইকে স্বাধীনভাবে বাঁচার অধিকার দিয়ে রেখেছে।’

অভিনেত্রী বলেন, ‘আমার বয়স এখন চল্লিশ। ৩৫ বছর বয়সে আমি নতুন করে জীবন শুরু করেছি। এর আগে এক বাঁধন ছিল, এরপরে একজন বাঁধন আছে। আগে পরিবার, বন্ধু, সমাজের জন্য বাঁধন বেঁচেছে। এখন বাঁচে নিজের জন্য। তার কোনো শিকল নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১০

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১১

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১২

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৩

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৪

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৫

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৬

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৭

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৮

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৯

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

২০
X