বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘরবাঁধার স্বপ্ন দেখছেন কঙ্গনা

অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি : সংগৃহীত
অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি : সংগৃহীত

বিয়ের পরিকল্পনা জানালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এর আগে অনেকের সঙ্গে প্রেমে জড়ালেও তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। তার সমসাময়িক অনেকে গাঁটছড়া বাঁধলেও তিনি এখনো ব্যাচেলর। এবার ঘরবাঁধার স্বপ্ন দেখছেন এই অভিনেত্রী। খবর টাইমস নাউ।

এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, প্রতিটি মেয়েই বিয়ের স্বপ্ন দেখে, সংসারের স্বপ্ন দেখে। আমি ভীষণ ফ্যামিলিপারসন। পরিবার আমার কাছে সবার আগে।

তিনি আরও বলেন, আমিও বিয়ে করতে চাই, পরিবার চাই। আগামী ৫ বছরের মধ্যেই হবে এসব। ব্যাপারটা যদি অ্যারেঞ্জ প্লাস লাভ ম্যারেজ হয়, তাহলে খুব ভালো হবে।

প্রাক্তন প্রেমিকদের বিষয়েও মুখ খুলেছেন কঙ্গনা। বলেছেন, সম্পর্কে সবসময় সফল হওয়া যাবে এটা একদমই ঠিক না। খুব অল্প বয়সে যদি সেই সাফল্য না মেলে, তাহলে সে সত্যিই লাকি। এটাই আমার সঙ্গে হয়েছে।

অভিনেত্রী আরও বলেন, আমি সম্পর্ক নিয়ে ডুবেছিলাম, তা টিকিয়ে রাখার চেষ্টাও করেছি। সেই সম্পর্ক টিকে গেলে আমি আমার সব সময় সেখানেই দিতাম। কিন্তু টেকেনি। আমার মনে হয়, ঈশ্বর আমাকে রক্ষা করেছেন।

বর্তমানে কয়েকটি সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। ‘তেজাস’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। ‘ইমার্জেন্সি’ ও ‘চন্দ্রমুখী টু’ সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X