বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘টাইগার-৩’

‘টাইগার-৩’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
‘টাইগার-৩’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

দেশে মুক্তি পেতে চলছে বলিউডের ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার-৩’। আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।

বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘টাইগার-৩’। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এ ছবির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তিনি বলেন, ‘দেশে মুক্তির জন্য আমরা আবেদন করেছিলাম তথ্য মন্ত্রণালয়ে। আমাদের প্রদর্শনীর জন্য অনুমতি দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন আশা করি’।

যদিও এর আগে সালমান খান ও পূজা হেগড়ে অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিটি দেশের প্রেক্ষাগৃহে খুব সফল হতে পারেনি। কিন্তু সিনেমা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ‘টাইগার-৩’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে তাণ্ডব চালাবে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ‘টাইগার-৩’ সিনেমায় কেবল শাহরুখ খান নয়, এ সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হবেন হৃতিক রোশনও। তবে হৃতিককে কোন ভূমিকায় তাকে দেখা যাবে, তা এখনো খোলাসা করেনি প্রযোজনা সংস্থা। মুক্তির পরই সে রহস্যের উন্মোচন হবে।

ভারতের তিন সুপারস্টার- সালমান, শাহরুখ ও হৃতিক এখন একই সিনেমায়। তবে এক ফ্রেমে তিন সুপারস্টারকে দেখা যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়! আর দেখা গেলেও তার উপস্থাপনা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

শাহরুখ-সালমানকে ‘পাঠান’-এর পর এক ফ্রেমে দেখতেই উত্তেজিত ছিলেন অনুরাগীরা। ‘টাইগার-৩’ এ তাদের সঙ্গে হৃতিকের উপস্থিতির খবর সেই উন্মাদনা আরও বাড়িয়ে তুলল। বরাবরের মতো টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতেও সালমানের নায়িকা হবেন ক্যাটরিনা কাইফ।

সালমানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির শুরু ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে। তারপর ২০১৭ সালে এর সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এবার আসছে তৃতীয় কিস্তি। এ সিনেমায় জোরালো প্রতিপক্ষ ইমরান হাশমির মুখোমুখি হবেন ভাইজান। সিনেমাটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং যশরাজ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের অভিযানে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X