বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গোয়ায় বিশেষ অভ্যর্থনা পেল জয়ার ‘ফেরেশতে’

গোয়া চলচ্চিত্র উৎসবে জয়া আহসান। ছবি : সংগৃহীত
গোয়া চলচ্চিত্র উৎসবে জয়া আহসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের অভিনীত এবং ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সিনেমাটি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। চলচ্চিত্রটির প্রথম বিশ্বব্যাপী প্রদর্শনী উপলক্ষে লাল গালিচায় জয়া আহসান, মুর্তজা আতাশ জমজম এবং জয়ার সহঅভিনেতা সুমন ফারুক উপস্থিত ছিলেন।

এই সিনেমার চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন মুর্তজা অতাশ জমজম ও মুমিত আল রশিদ। ছবিতে বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

ফেরেশতের অভিনেতা সুমন ফারুক বলেছেন, ‘ক্যারিয়ারের শুরুতেই এতো বড় একটি চলচ্চিত্র উৎসব থেকে এমন একটি অর্জন সত্যিই আমার জন্য বিশেষ কিছু। উৎসবটির মধ্যমণি হয়ে ছিলাম আমি এবং ফেরেশতের পুরো টিম। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক বড় বড় অভিনেতা-অভিনেত্রীসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা এসেছিলেন। সবাই ফেরেস্তের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। এটা আমাদের জন্য এবং বাংলাদেশ চলচ্চিত্রের জন্য বড় একটি সফলতা বলেই মনে করছি।’

তিনি আরও বলেন, আমি ইন্ডাস্ট্রিতে নতুন। এ পর্যন্ত হাতে গোনা কয়েকটি প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে। এর মধ্যেই এমন অর্জন আমার আগামী দিনের কাজগুলোকে আরও সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন, ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি। অচিরেই আরও ভালো কিছু কাজ নিয়ে দর্শকদের সামনে আসবো ইনশাআল্লাহ।

এ সিনেমার অভিনয়শিল্পীরা হলেন, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, ফ্রান্সের জন পল সারমাদিয়াস এবং শিশুশিল্পী সাথী। ফেরেশতে ছবিটি ২০২৪ সালের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে। পরে ঈদুল ফিতরে সিনেমাটি জনসাধারণকে দেখানোর চেষ্টা করছেন নির্মাতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১০

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১১

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১২

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৩

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৪

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৫

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৬

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৭

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৮

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৯

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

২০
X