বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সালমানকে তুলাধোনা করলেন আলিয়া

আলিয়া সিদ্দিকী ও সালমান খান। ছবি : সংগৃহীত
আলিয়া সিদ্দিকী ও সালমান খান। ছবি : সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খানের রিয়েলিটি শো ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় মৌসুমে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন আলিয়া সিদ্দিকী। কিন্তু মাত্র ১০ দিনের মাথায় নওয়াজুদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়াকে বিগ বস হাউস থেকে বহিষ্কার করা হলো। এত তাড়াতাড়ি বিদায় নেওয়ার কথা চিন্তাও করতে পারেননি তিনি।

জানা গেছে, হাউসের অন্য প্রতিযোগীরা জোট পাকিয়ে আলিয়াকে এই বহিষ্কারের বন্দোবস্ত করেছিলেন। তবে এসবের পেছনে সালমান খানের হাত আছে বলে মনে করেন আলিয়া। এ বিষয়ে তিনি সালমানকে কটাক্ষ করেছেন।

বিগ বসের অন্য প্রতিযোগীদের অভিযোগ, নওয়াজের সঙ্গে দাম্পত্য কলহ এবং পুরোনো কাসুন্দি ঘাঁটতে বেশি ব্যস্ত ছিলেন আলিয়া। এভাবেই নওয়াজপত্নী দর্শকের সমবেদনা আদায় করতে চান বলে মনে করেন প্রতিযোগীরা।

আরও জানা গেছে, আলিয়ার উদ্দেশ্য ছিল ‘সিদ্দিকী’ পদবি ছেড়ে ভিন্ন এক পরিচয় গড়ে তোলা। কিন্তু সেই আশা পূর্ণ হয়নি। এমনকি আলিয়ার আচরণ মেনে নিতে পারেননি সালমান খান। তাই ‘উইকেন্ড কা ওয়ার’-এর সময় আলিয়াকে একহাত নিয়েছিলেন বলিউড ভাইজান। সেখানে কড়া ভাষায় সালমান বলেছিলেন, ‘বিগ বস ওটিটি’-তে নিজের ব্যক্তি জীবন নিয়ে কাটাছেঁড়া করতে পারবেন না আলিয়া। এ কারণেই আলিয়ার মনে হয়েছে সালমান তার সাবেক সহঅভিনেতা নওয়াজকে আড়াল করতে চাইছেন। কেননা নওয়াজের সঙ্গে সালমান ‘কিক’ ও ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে অভিনয় করেছিলেন।

‘বিগ বস ওটিটি’র বাসা থেকে বেরোনোর পর ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘সালমান পক্ষপাতিত্ব করে এসব কথা বলেছেন। একজন তারকা অপর এক তারকাকে সাপোর্ট করেছেন। এখানেই বোঝা যায়, কেউ কীভাবে অন্যের বিরুদ্ধে নিজের শক্তির ব্যবহার করতে পারে। আমি এসব কথা বলতে ভয় পাই না। কেননা, আমি জানি আমি সত্যি বলছি।

এ ছাড়াও এই শোতে অনেকেই নিজের অতীত ও ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছিলেন বলে জানিয়েছেন আলিয়া। তাই তার প্রতি আনা অভিযোগকে অমূলক ভাবছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X