মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৫৬ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

বলিউডে ফিরছেন প্রীতি জিনতা

প্রীতি জিনতা। ছবি : সংগৃহীত
প্রীতি জিনতা। ছবি : সংগৃহীত

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। নব্বইয়ের দশকে কাজ করেছেন অনেক ব্যবসা সফল সিনেমাই। জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো বড় বড় তারকাদের সঙ্গে।

কিন্তু হঠাৎ করেই সিনেমা থেকে দূরে সরে যান এই ‘ডিম্পল গার্ল’। অবশেষে জানা যাচ্ছে বিরতি শেসে আবারও বলিউডের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী।

জানা গেছে, সানি দেওলের পরবর্তী ছবি ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমেই নাকি পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন প্রীতি। সেই ছবির লুক টেস্টের জন্যই নাকি বিদেশ থেকে মায়ানগরীতে ফিরে এসেছেন অভিনেত্রী।

প্রীতির প্রথম ছবি, ‘দিল সে..’। মণি রত্নম পরিচালিত ওই ছবির মাধ্যমেই অভিনয়ের হাতেখড়ি প্রীতির। তার পরে ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হর দিল জো প্যার করেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নমস্তে’, ‘বীর জারা’-র মতো ছবিতে কাজ করেছেন প্রীতি।

‘হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’, ‘ফর্জ’ ছবিতে সানির সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি। গত বছর বক্স অফিসে সুপারহিট ‘গদর ২’ ছবির মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানি। সেই ছবিতে আমিশা পাটেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন সানি। ‘গদর ২’ ছবির সাফল্যের পর সানির সঙ্গে জুটি বাঁধার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন খোদ আমির খান। আমিরের প্রযোজনাতেই তৈরি হতে চলেছে ‘লাহোর ১৯৪৭’ ছবিটি।

সূত্র : আনন্দবাজার অনলাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X