বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মা হচ্ছেন ইয়ামি গৌতম!

স্বামী আদিত্য ধরের সঙ্গে ইয়ামি গৌতম। ছবি : সংগৃহীত
স্বামী আদিত্য ধরের সঙ্গে ইয়ামি গৌতম। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘আর্টিকেল ৩৭০’। বর্তমানে এই সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার আরেকটা সুখবর দিতে চলেছেন এই অভিনেত্রী। গুঞ্জন শোনা যাচ্ছে মা হতে চলেছেন তিনি।

সম্প্রতি মুম্বাইতে স্বামী আদিত্যের সঙ্গে ক্যামেরাবন্দি হন ইয়ামি। ওই সময় অভিনেত্রীর পরনে ছিল গোলাপি সালোয়ার। হাসিমুখে পাপারাজ্জিদের ক্যামেরায়ও ধরা দেন তিনি। তবে, এ সময় বারবার ওড়না দিয়ে নিজের শরীরের মধ্যভাগ ঢেকে রাখতে ব্যস্ত হয়ে পড়েন ইয়ামি। ইতোমধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এই ভিডিও চোখে পড়া মাত্রই নানা জল্পনা-কল্পনায় মেতেছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করছেন মা হতে যাচ্ছেন ইয়ামি!

এদিকে, ইয়ামি-আদিত্যর বাবা-মা হওয়ার খবরটি চারদিক ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি এ দম্পতি। সেই জায়গা থেকে তাদের নীরবতাও সম্মতির লক্ষণ বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। তাদের ভাষ্যমতে, লুকোচুরির পাঠ চুকিয়ে শিগগিরই হয়তো বাবা-মা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ইয়ামি-আদিত্য।

উল্লেখ্য, ২০১২ সালে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইয়ামি গৌতমের। তারপর একাধিক হিন্দি, তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। ২০১৫ সালে ‘সানাম রে’ সিনেমার শুটিং চলাকালীন অভিনেতা পুলকিত সম্রাটের প্রেমে পড়েন ইয়ামি। ২০১৮ সালে দুজনের ব্রেকআপ হয়। ২০২১ সালে নির্মাতা আদিত্যর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ইয়ামি। ২০১৯ সালে ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার শুটিং চলাকালীন একে ওপরের প্রেমে পড়েন তারা। টানা দুই বছর প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন ইয়ামি-আদিত্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X