বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

অভিনেতা-পরিচালক সাধু মেহের আর নেই

অভিনেতা ও পরিচালক সাধু মেহের। ছবি : সংগৃহীত
অভিনেতা ও পরিচালক সাধু মেহের। ছবি : সংগৃহীত

ভারতীয় বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক সাধু মেহের মারা গেছেন। গতকাল শুক্রবার মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

আশির দশকের মাঝামাঝি সময়ে অন্যধারার ছবির পরিচিত মুখ ছিলেন সাধু মেহের। ওডিশি চলচ্চিত্রে সবচেয়ে বেশি কাজ করেছেন এ অভিনেতা।

সাধু মেহেরের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রথম ওডিশি অভিনেতা হিসেবে “অঙ্কুর” ছবির জন্য জাতীয় সম্মানে ভূষিত হয়েছিলেন সাধু মেহের। তার প্রয়াণ ওডিশি ফিল্ম জগতের অপূরণীয় ক্ষতি।’

১৯৮৯ সালে সম্বলপুরি ভাষায় তৈরি সব্যসাচী মহাপাত্রর ছবি ‘ভুখা’র জন্য প্রশংসা কুড়িয়েছিলেন সাধু মেহের। দর্শক তাকে সবচেয়ে বেশি চিনেছে ‘অঙ্কুর’ সিনেমার কারণে। তবে ১৯৬৯ সালে মৃণাল সেনের ভুবন সোমের হাত ধরে হিন্দি সিনেমা জগতে যাত্রা শুরু তার। শ্যাম বেনেগালের এই ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন সাধু মেহের। ছবিতে শাবানা আজমির সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

এ ছাড়া ‘২৭ ডাউন’, ‘মন্থন’, ‘ইনকার’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। অনিল কাপুর-ঐশ্বরিয়া রাই অভিনীত ‘হাম আপকে দিল মেয় রহতে হ্যায়’ ছবিতে দেখা মিলেছিল সাধু মেহেরের।

জনপ্রিয় টেলি-সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’র বেশ কিছু পর্বে অভিনয় করেছিলেন সাধু। পরিচালক সাধু মেহের তৈরি করেছেন অভিমান, অপরিচত, অভিলাষ’র মতো অনেক জনপ্রিয় ওডিশি সিনেমা বানিয়েছিলেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১০

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১১

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১২

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৩

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৪

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৫

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৬

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৭

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৮

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৯

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

২০
X