কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অভিনয়কে বিদায় জানিয়ে সন্ন্যাসী জনপ্রিয় মডেল

অভিনয়কে বিদায় জানিয়ে সন্ন্যাসী জনপ্রিয় মডেল বরখা মদন। ছবি : সংগৃহীত
অভিনয়কে বিদায় জানিয়ে সন্ন্যাসী জনপ্রিয় মডেল বরখা মদন। ছবি : সংগৃহীত

সাধারণ পরিবার থেকে উঠে আসা তরুণ-তরুণীরা লাইমলাইটে আসতে শুরু করেন মডেলিং, অভিনয় দিয়ে। অনেকে সফল হন, অনেকে হারিয়ে যান। এমন উদাহরণ বড় কম নেই বলিউডে। তাদের একজন বরখা মদন। বলিউডের এক সময়কার নামকরা মডেল ছিলেন। কিন্তু তার কাল হয় অভিনয়ে এসে। ১৯৯৬ সালে অক্ষয় কুমার, রেখা ও রাবিনা ট‍্যান্ডনের সঙ্গে ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবির হাত ধরে অভিষেক করেছিলেন তিনি। কিন্তু সমস্ত লাইমলাইট নিয়ে নেন তিন তারকা।

সে বছরেই একটি ইন্দো-ডাচ ছবিতেও অভিনয় করেছিলেন বরখা। কিন্তু সাফল‍্য কিছুতেই পাচ্ছিলেন না। ১৯৯৪ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় রানারআপ হওয়ার পর মডেলিংয়ে পা রেখেছিলেন তিনি। নামও করেছিলেন বেশ। কিন্তু অভিনয় তাকে শেষ করে দেয়।

রাম গোপাল ভার্মার ‘ভূত’ ছবিতে অভিনয় করে যাও বা জনপ্রিয়তা পেয়েছিলেন, সেটা ছিল ক্ষণিকের। বাধ‍্য হয়ে ছোটপর্দায় নাম লেখান বরখা। কিন্তু সেখানেও তেমন লাভ হয়নি তার। ধীরে ধীরে মানসিক অবস্থার অবনতি হতে থাকে। শেষমেশ নিজের এক প্রযোজনা সংস্থাও খুলেছিলেন তিনি। কিন্তু অভিনয়ের ক্যারিয়ারের মতো এতেও সফল হননি।

তখনই মানসিক শান্তি খুঁজতে বৌদ্ধ মঠগুলোতে ঘুরে বেড়াতে শুরু করেছিলেন বরখা। সেখানকার পরিবেশে শান্তি খুঁজে পেয়েছিলেন তিনি। বৌদ্ধ মঠে বেশি সময় কাটাতে শুরু করেছিলেন। পরে বৌদ্ধ ধর্মও গ্রহণ করেন। নিজের পুরোনো নাম বদলে গ্রহণ করেন নতুন নাম গ‍্যালটেন সামটেন।

সম্পূর্ণরূপে বলিউড ইন্ডাস্ট্রি ছেড়ে বৌদ্ধ ভিক্ষুর জীবনে অভ‍্যস্ত হয়ে পড়েন তিনি। এখন তার মাথা মোড়ানো, পরনে বৌদ্ধ ভিক্ষুর পোশাক। নতুন জীবন নিয়ে প্রাক্তন অভিনেত্রী সন্তুষ্ট। অবশেষে কাঙ্ক্ষিত শান্তি খুঁজে পেয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১০

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১১

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৩

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৪

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৫

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৬

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৭

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৮

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৯

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

২০
X