কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০১ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

পারিশ্রমিক বাড়িয়েছেন রাশমিকা 

নায়িকা রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
নায়িকা রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত

গত বছর ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। গত বছর মুক্তি পাওয়া বলিউডের সফলতম ছবি। মুক্তির চার দিনের মধ্যেই বক্স অফিসে প্রায় ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। অ্যানিম্যাল হিট হওয়ার পরই রাতারাতি যেন প্রযোজক ও পরিচালকদের কাছে অধরা হয়ে গেলেন ছবিটির নায়িকা রাশমিকা মান্দানা।

দক্ষিণী এই অভিনেত্রী এর আগেও পুষ্পা ছবি দিয়েও প্রযোজকদের একপ্রকার ওয়ার্নিং দিয়েছিলেন, এবার থেকে তার পারিশ্রমিক আর কম দিলে চলবে না। বাড়াতে হবে ছবিতে তার পারিশ্রমিক।

গত কয়েক বছরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার তাগিদে বেশ পরিশ্রম করছেন রাশমিকা। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবিতে কাজ করে বলিউডে আত্মপ্রকাশ করলেও ব্যর্থ হোন বক্স অফিসে ঝড় তুলতে। তবে ‘অ্যানিম্যাল’র সাফল্য যেন সব ব্যর্থতাকে ছাপিয়ে গেল। এবার বলিউডে পায়ের তলার জমি শক্ত হতেই রাতারাতি পারিশ্রমিক বাড়িয়ে ফেললেন অভিনেত্রী।

আগে তিনি ২ কোটি টাকা নিতেন প্রতি ছবিতে। তবে ‘অ্যানিমেল’ হিট হতেই প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তার পারিশ্রমিক। সাড়ে ৪ কোটি টাকা চাইছেন রাশমিকা। এমন অভিযোগ বেশ কিছু প্রযোজকদের। যদিও এই খবর একেবারে নাকচ করে দিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমি ভাবছি এই কথাগুলো রটায় কারা। তবে এখন এত কিছু শোনার পর মনে হচ্ছে আমার বোধহয় ভেবে দেখা উচিত। আমার খালি মনে হয়, আমি যা করছি সেটা যাতে আমার পারিশ্রমিকের সঙ্গে যথার্থ হয়।’ যদিও রাশমিকা সত্যিই পারিশ্রমিক একটু বাড়িয়েছেন কি না, তা গোপন রাখতে চাইলেন নিজেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X