কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৪ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

‘রামায়ণ’-এ পল্লবীর জায়গায় নতুন সীতা

জাহ্নবী কাপুর, রণবীর কাপুর ও সাই পল্লবী। পুরোনো ছবি
জাহ্নবী কাপুর, রণবীর কাপুর ও সাই পল্লবী। পুরোনো ছবি

বলিউডে আবারও আসতে চলেছে ‘রামায়ণ’। নীতিশ তিওয়ারির পরিচালনায় মহাকাব্যের নাট্যরূপে ইতোমধ্যেই ঠিক হয়ে গেছে কেন্দ্রীয় চরিত্রও। জানা গিয়েছিল, ছবিতে রাম চরিত্রে রণবীর কাপুর ও সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয়ের কথা। শেষ পর্যন্ত রণবীর টিকে গেলেও শুটিং শুরুর এক মাস আগে পরিবর্তন হয়ে গেল নায়িকা। সাই পল্লবী নয়, শোনা যাচ্ছে সীতা হবেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর; এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নীতীশের পরিচালনায় ‘বাওয়াল’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। সেখানেই তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল পরিচালকের। তার মনে হয়েছিল, সীতার চরিত্রে জাহ্নবীকেই সবচেয়ে ভালো মানাবে। সে কারণেই সাই পল্লবীকে বাদ দিয়ে জাহ্নবীকে নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অফিশিয়াল বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদমাধ্যমটি আরও জানায়, সাই পল্লবীর আগে আলিয়া ভাটের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সীতা চরিত্রের জন্য। তিনি রাজি না হলে সেই প্রস্তাব যায় সাই পল্লবীর কাছে।

সীতা বদলে গেলেও বাকি চরিত্রগুলোয় কোনো পরিবর্তন হয়নি। রাবণের ভূমিকায় দেখা যাবে ‘কেজিএফ’ তারকা যশকে। বিভীষণের চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপতি। আর হনুমান হচ্ছেন সানি দেওল।

জানা গেছে, রামায়ণের শুটিং মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হবে। মুম্বাইয়ে বেশির ভাগ শুটিংয়ের পর রামায়ণ টিম যাবে লন্ডনে। রামায়ণের লঙ্কা অংশের চিত্রায়ণ হবে সেখানে। এ সময় রণবীরের সঙ্গে যোগ দেবেন যশ। শুটিং চলবে মোট ১২০ দিন ।

শোনা যাচ্ছে, রাম চরিত্রের প্রতি সম্মান রেখে রণবীর কাপুর প্রস্তুতিস্বরূপ কিছুদিন ধরে অ্যালকোহল, আমিষ এমনকি মধ্যরাতের পার্টিও ছেড়ে দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১০

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১২

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৩

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৪

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৫

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৬

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৭

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৮

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৯

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

২০
X