কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

কবে শুরু ‘ডন ৩’ এর শুটিং?

রণবীর সিং। ছবি : সংগৃহীত
রণবীর সিং। ছবি : সংগৃহীত

বলিউডে ‘ডন’ শব্দটা দেখলেই দর্শকের চোখে ভেসে ওঠে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মুখ। কিন্তু এবার সেই পালে নতুন হাওয়া দিয়ে হাজির হচ্ছেন রণবীর সিং। অবশেষে রণবীরকে নিয়েই শুরু হচ্ছে ‘ডন-৩’-এর যাত্রা! তবে অমিতাভ-শাহরুখের পথে হাটায়, রণবীরকে কম সমালোচনা শুনতে হয়নি। এ অভিনেতার দিকে ধেয়ে এসেছে অনেক কটাক্ষ।

তবে রণবীর সেসবে কান দেননি। ‘ডন-৩’-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অবশেষে দীর্ঘ টালবাহানার পর এই সিনেমার শুটিং শুরু হচ্ছে।

বলিপাড়ার সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে বলা হয়েছে, চলতি বছরের আগস্টে এ সিনেমার শুটিং শুরু হবে।

এদিকে বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া চন্দ্র বারোট পরিচালিত ও অমিতাভ বচ্চন অভিনীত ছবি থেকে অনুপ্রাণিত হয়ে ২০০৬ সালে ‘ডন’ বানিয়েছিলেন পরিচালক ফারহান আখতার। ‘ডন’ হিসাবে শাহরুখকে গ্রহণ করেছিলেন অনুরাগীরা। ‘ডন’-এর জনপ্রিয়তা ও সাফল্যে উৎসাহ পেয়ে পাঁচ বছর পরে ২০১১ সালে ‘ডন-২’ বানান ফারহান।

ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিতেও ফারহান ও শাহরুখের জুটি হিট। তার পর থেকেই ‘ডন-৩’ ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক ও অনুরাগীরা। প্রায় এক যুগ পর সেই ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ বার আর ‘ডন’-এর চরিত্রে ফিরছেন না শাহরুখ। ‘ডন-৩’ ছবিতে দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর সিং কে। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘ডন’ হিসাবে রণবীরের লুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X