কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!

পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে অভিনেত্রী সানি লিওনের নামসহ ছবি। ছবি : সংগৃহীত
পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে অভিনেত্রী সানি লিওনের নামসহ ছবি। ছবি : সংগৃহীত

পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে অভিনেত্রী সানি লিওনের নামসহ ছবি। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে তার নামসহ ছবি সংবলিত নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশের সাইবার সেল।

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ভারতের উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে ছাপানো হয়েছে এ বলিউড অভিনেত্রীর ছবি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এক উদ্ভট পরিস্থিতিতে অভিনেত্রী সানি লিওনের ছবি উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে দেখা গেছে। ‘সানি লিওন’ নামের অ্যাডমিট কার্ড এবং এই অভিনেত্রীর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রবেশপত্রে পরীক্ষার তারিখ শনিবার (১৭ ফেব্রুয়ারি)।

উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ডের (ইউপিপিআরবি) ওয়েবসাইটে সানি লিওনের ছবি দিয়ে নিবন্ধন করা হয়েছে। ইউপিপিআরবি শনিবার রাজ্যটির ৭৫টি জেলায় ২ হাজার ৩৮৫টি পরীক্ষা কেন্দ্রে এই নিয়োগ পরীক্ষা নেয়।

ফর্ম অনুসারে, সানি লিওনের পরীক্ষার কেন্দ্র ছিল কনৌজের তিরওয়া তহশিলের শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। কনৌজ পুলিশের সাইবার সেল এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

সংবাদমাধ্যম বলছে, উত্তর প্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ডের ওয়েবসাইটে কনস্টেবল পদের জন্য রেজিস্ট্রেশনেই সানি লিওনের ছবি দেখা গেছে। শনিবার ছিল কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা। সেখানেই দেখা যায়, অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অ্যাডমিট কার্ড যার নামে, সেই পরীক্ষার্থী পরীক্ষাই দিতে আসেননি। পরে যাচাই করে দেখা যায়, অ্যাডমিট কার্ডটি নকল। রেজিস্ট্রেশনের জন্য যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছিল, তা উত্তর প্রদেশের হলেও, ঠিকানা দেওয়া মুম্বাইয়ের।

রেজিস্ট্রেশনের সময়ই অভিনেত্রীর ছবি আপলোড করা হয়েছিল। অন্যদিকে যার নামে রেজিস্ট্রেশন হয়েছিল অ্যাডমিট কার্ডটি, তাকে তলব করা হয়েছে। কনৌজ পুলিশের সাইবার সেল এ ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদমাধ্যম বলছে, উত্তর প্রদেশের এই কনস্টেবল নিয়োগ পরীক্ষায় শনিবার কমপক্ষে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই-ই ভুয়া পরীক্ষার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১০

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১১

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১২

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৩

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৪

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৫

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৬

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৭

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৮

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৯

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

২০
X