বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে ছোট মেয়ের স্মরণ

খুশি কাপুরের ইনস্টাগ্রাম স্টোরিতে দুই মেয়ের সঙ্গে অভিনেত্রী শ্রীদেবী। ছবি: ইনস্টাগ্রাম
খুশি কাপুরের ইনস্টাগ্রাম স্টোরিতে দুই মেয়ের সঙ্গে অভিনেত্রী শ্রীদেবী। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের অভিনেত্রী শ্রীদেবী। শনিবার (২৪ ফেব্রুয়ারি) তার মৃত্যুর ৬ বছর পূর্ণ হয়েছে। ২০১৮ সালের আজকের এই দিনে দুবাইয়ের এক বিলাসবহুল হোটেলের বাথটবে ডুবে পৃথিবীর ম্যায়া ত্যাগ করেন তিনি। তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছোট মেয়ে অভিনেত্রী খুশি কাপুর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন। কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি শেয়ার করেন তিনি। খবর নিউজ ১৮

খুশি কাপুর বলিউডের প্রভাবশালী প্রযোজক বনি কাপুর ও অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে। তার বড় বোন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বড় বোন ও মায়ের সঙ্গে ছোটবেলার যৌথ একটি ছবি শেয়ার করেন। ছবিতে দুই মেয়ের সঙ্গে শ্রীদেবীকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। খুশির এই স্টোরিতে বলিউডের অনেক তারকাকেই মন্তব্য জানাতে দেখা গেছে। তবে মাকে নিয়ে অভিনেত্রী ও বড় মেয়ে জাহ্নবী কাপুরকে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো কোনো স্মৃতিচারণ করতে দেখা যায়নি।

বলিউডে খুশির অভিষেক হয় নির্মাতা জয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে। শাহরুখ কন্যা সোহানা এবং অমিতাভ বচ্চনের নাতি আগস্তা নন্দার সঙ্গে, খুশি কাপুরকেও সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। এই সিনেমা মুক্তির পর থেকে নেটিজেনদের কাছে খুশি বেশ পরিচিত একটি নাম।

সম্প্রতি খুশি নতুন আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার শিরোনাম ‘নাদানিয়া’। এটি পরিচালনা করবেন শাওনা গৌতম। প্রযোজনায় থাকবেন করণ জোহর। সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন সাইফ আলী খানের ছেলে জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিম আলী খান।

সিনেমাটি এ বছরের শেষের দিকে বড় পর্দায় মুক্তির পরিকল্পনা রয়েছে। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে খুশি ও ইব্রাহিম দুজনই ভাসছেন ভালোবাসায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১০

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১১

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১২

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৪

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

মমতাজের জামিন বহাল

১৬

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৭

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৮

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৯

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

২০
X