বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সেলফির অজুহাতে রশ্মিকার ফোন কেড়ে নিল ভক্ত

দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা। ছবি : সংগৃহীত
দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা। ছবি : সংগৃহীত

ভক্তদের সঙ্গে সব সময় ভালো ব্যবহারই করে থাকেন দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা। তবে এবার এক ভক্ত এমন কাণ্ড ঘটালেন, যেটির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তা দেখে অবাক হয়েছেন রশ্মিকার অনুরাগীরাও। ভিডিওতে দেখা গেছে, এক বিজ্ঞাপনের শুট শেষে মেকআপ নিতে যাচ্ছেন রশ্মিকা। হঠাতই সামনে এসে জড়ো হয় ভক্তরা। তাদের সবাইকেই সময় দেন এই তারকা। সবার সঙ্গেই সেলফি তোলেন। ঠিক তখনই এক ব্যক্তি সেলফি তোলার নামে রশ্মিকার গা ঘেঁষে দাঁড়ান। এরপর আকস্মিকভাবে রশ্মিকার হাত থেকে ফোন নিয়ে ছুটে পালান। পুরো ঘটনা দেখে রশ্মিকা বিচলিত না হয়ে মাথা ঠান্ডাই রেখেছিলেন। সঙ্গে সঙ্গেই অবশ্য নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। তবে রশ্মিকার কথায়, ওই ব্যক্তির কোনো কঠোর শাস্তি হয়নি। উল্টো ওই ব্যক্তির সঙ্গে সেলফি তুলেছেন অভিনেত্রী।

২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’র মধ্য দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু করেন রশ্মিকা। তারপর তামিল, তেলুগু ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X