বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ওটিটিতে আজ ‘ম্যারি ক্রিসমাস’

ম্যারি ক্রিসমাস সিনেমার একটি দৃশ্যে ক্যাটরিনা ও বিজয়। ছবি : সংগৃহীত
ম্যারি ক্রিসমাস সিনেমার একটি দৃশ্যে ক্যাটরিনা ও বিজয়। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ দক্ষিণের তারকা অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে প্রথমবার জুটি হয়ে কাজ করেছেন। তাদের ‘ম্যারি ক্রিসমাস’ সিনেমাটি এর আগে বেশকিছু মুক্তির তারিখ ঘোষণা করেছিল। তবে নানা কারণে মুক্তির মুখ দেখেনি সিনেমাটি। অবশেষে এ বছরের ১২ জানুয়ারি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আজ ৮ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। খবর : কুইমুই

ক্রাইম থ্রিলার ঘরানার ম্যারি ক্রিসমাস মুক্তি পাবে হিন্দি ও তামিল ভাষায়। বড়দিনের আগে ঘটে যাওয়া এক ‘অপ্রীতিকর’ ঘটনা ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প; যা ক্যাটরিনা ও বিজয়ের জীবনই বদলে দেয়।

সিনেমাটি নিয়ে এর আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘আমি বলিউড ইন্ডাস্ট্রিতে বেশকিছু সিনেমায় অভিনয় করেছি। তার মধ্যে দর্শকপ্রিয় সিনেমার সংখ্যা কম নয়। ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছি। পেয়েছি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা। তবে ম্যারি ক্রিসমাস সিনেমাটি মনে হয়েছে আমার ক্যারিয়ারের সবচেয়ে ডিফিকাল্ট একটি কাজ। এমন গল্পে এর আগে অভিনয় করিনি। নতুন এক অভিজ্ঞতা নিয়ে ২০২৪ সালে দর্শকের সামনে হাজির হলাম।’

এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি। এটি পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা শ্রীরাম রাঘবান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X