কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

জীবনের সব থেকে বড় ‘যুদ্ধ’ কী, জানালেন জাহ্নবী

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত

জাহ্নবী কাপুর, বলিউডের উঠতি অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয়। অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের ছাপ রাখতে সক্ষম হয়েছেন তিনি। কিন্তু দুঃখের বিষয় হিন্দি ছবিতে মেয়ের অভিষেক দেখে যেতে পারেননি অভিনেত্রীর মা শ্রীদেবী।

২০১৮ সালে জুমাই মাসে ‘ধড়ক’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন জাহ্নবী। কিন্তু তার আগেই মারা যান শ্রীদেবী। ওই বছরেই ফেব্রুয়ারি মাসে পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় জনপ্রিয় এই অভিনেত্রীর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, এই মুহূর্তে ‘বাওয়াল’ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন জাহ্নবী কাপুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এই ছবির গল্প সাজিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি।

ছবির প্রচারের জন্য একটি সাক্ষাৎকারে মাকে স্মরণ করেছেন জাহ্নবী।

তার মতে, মাকে হারানো তার জীবনের সব থেকে বড় যুদ্ধ হারার সমান।

অভিনেত্রী বলেন, আমার জীবনের সব থেকে বড় যুদ্ধ ছিল মা। ‘ধড়ক’ এর শুটিং এবং মায়ের চলে যাওয়ার সঙ্গে লড়াই করা সহজ ছিল না।

এই সময়কেই তার জীবনের সব থেকে কঠিন সময় হিসেবে উল্লেখ করেন জাহ্নবী কাপুর।

তিনি বলেন, ব্যক্তিগত জীবনের ওই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করার মনোবল তৈরি করাটাই সব থেকে কঠিন ছিল। সমাধান খুঁজে বের করাটাই আমার জীবনের সব থেকে বড় যুদ্ধ ছিল।

চলতি বছরে শ্রীদেবীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে নিজের শৈশবে তোলা একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে লিখেছিলেন, এখনও তোমাকে খুঁজে বেড়াই মা। এখনও সেটাই করি যা তোমাকে গর্বিত করবে। যেখানেই যাই, যা করি সবকিছুই তোমাকে দিয়ে শুরু এবং শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৪

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৫

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৭

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৯

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

২০
X