বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৪:২৬ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

অনাগত সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ ও তার প্রেমিক। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ ও তার প্রেমিক। ছবি : সংগৃহীত

মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। অন্তঃসত্ত্বা হওয়ার নবম মাস চলছে তার। চলতি বছরের এপ্রিলে এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি।

এরপর অনেকবার বেবি বাম্পের ছবি পোস্ট করেছিলেন ইলিয়ানা। জানিয়েছেন তার শারীরিক অবস্থার খুঁটিনাটি। তবে সন্তানের বাবার কথা গোপন রেখেছিলেন এই অভিনেত্রী। এবার ভাঙলেন সেই গোপনীয়তা। প্রেমিক তথা সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।

এতদিন গোপনীয়তা বজায় রাখতে প্রেমিকের ঝাপসা ছবিই শেয়ার করতেন ইলিয়ানা। তবে এবার ইনস্টাগ্রামের নিজের প্রেমিকের তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে বেশ উৎফুল্ল দেখা গেছে তাদের। যদিও তার প্রেমিকের নামধাম পুরোপুরি জানা যায়নি। তার বিষয়ে তেমন কিছু খোলাসা করে বলেননি ইলিয়ানা।

কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ায় তার ও প্রেমিকের সাদা-কালো ছবি পোস্ট করেছিলেন ইলিয়ানা। সেই পোস্টে লিখেছিলেন,‘মা হওয়ার অনুভূতি আশীর্বাদের মতো। আমার ভেতরে একটা নতুন প্রাণ বেড়ে উঠছে, এটা ভেবেই শিহরিত হই। কিন্তু কিছু কিছু দিন খুব কঠিন! অশ্রু থামে না, অপরাধবোধে ভুগি। নিজেকে শক্ত করতে পারি না। তখন এই মানুষটা আমার হাত ধরে। আমার চোখের পানি মুছিয়ে দেয়, আমাকে মজার কথা শোনায়। আমাকে আগলে রাখে। তখন মনে হয়, হয়তো জীবনটা সত্যিই এত কঠিন নয়।’

সূত্র : হিন্দুস্তানটাইমস ডটকম

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X