শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার (সিলেট)
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকের মতোই ‘সেলফি ক্লাব’ বানালেন সিলেটের যুবক

তরুণ উদ্যোক্তা সুজন আহমেদ (বায়ে)। ছবি : সংগৃহীত
তরুণ উদ্যোক্তা সুজন আহমেদ (বায়ে)। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মতো একটি প্ল্যাটফর্ম গড়ে তুলে আলোড়ন সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী সিলেটের বিয়ানীবাজারের তরুণ উদ্যোক্তা সুজন আহমেদ। তিনি প্ল্যাটফর্মটির নাম দিয়েছেন ‘সেলফি ক্লাব’ (SelfiClub)।

অনেকটা ফেসবুকের আদলে গড়ে তোলা এই প্ল্যাটফর্মে প্রতিদিনই যুক্ত হচ্ছেন বিশ্বের বিভিন্ন ভাষাভাষির তরুণ-তরুণীরা। এখানে ছবি-ভিডিও পোস্ট করে ব্যবহারকারীরা আয়েরও সুযোগ পাচ্ছেন। এই প্ল্যাটফর্মের প্রতি নেটিজেনদের আগ্রহ দেখে আশাবাদী এর প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সুজন আহমদ।

যুক্তরাষ্ট্র প্রবাসী সুজন আহমদ এক যুগেরও বেশি সময় ধরে নিউইয়র্কে ‘মীম টিভি’ নামে একটি কমিউনিটি টেলিভিশন চ্যানেল পরিচালনা করছেন। এর আগে গড়ে তোলেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘মিডিয়া এন্টারটেইনমেন্ট অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’ সংক্ষেপে ‘মীম’। আইপি বক্স এবং স্মার্ট টিভির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা ‘মীম টিভি’ দেখতে পান। সুজন আহমদের রয়েছে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্যাবল নেটওয়ার্ক’।

সুজন আহমেদ শখের বশে তথ্য ও যোগাযোগ মাধ্যমের অভ্যন্তরীণ এবং পর্দার পেছনের (ব্যাক এন্ড) তথ্য সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী। এই আগ্রহ থেকেই ৬-৭ মাসের প্রচেষ্টায় তিনি দাঁড় করিয়েছেন ‘সেলফি ক্লাব’।

সুজন আহমেদ বলেন, বন্ধুত্ব তৈরি ও সেলফি তোলা এখনকার তরুণ প্রজন্মের শখ। এই শখকে পেশায় রূপান্তরিত করার অনেক ফিচার রয়েছে সেলফি ক্লাবে। অন্য যে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে এর কিছুটা ভিন্নতাও আছে। একজন ব্যবহারকারী এই প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করলেই পর্যায়ক্রমে তা জানতে পারবেন।

তিনি বলেন, শুধু ব্যক্তিগত তথ্য আদান-প্রদান কিংবা আনন্দ-বিনোদনের জন্য নয়, পণ্য ও প্রতিষ্ঠানের প্রসার ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের। এক্ষেত্রে দেশে দেশে অন্যান্য বাণিজ্যের ক্ষেত্রে যেমন বাংলাদেশি প্রতিষ্ঠানের পৃথক বৈশিষ্ট্য রয়েছে সেলফি ক্লাবের ক্ষেত্রেও বিষয়টি তাই হবে। এই প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায়। যদিও পৃথিবীর প্রচলিত বহু সংখ্যক ভাষায় এর প্রচ্ছদ পৃষ্ঠা ও সুযোগ-সুবিধার আইকনগুলো স্বয়ংক্রিয়ভাবে অনুবাদের ব্যবস্থা রয়েছে।

সুজন আহমদের ‘সেলফি ক্লাব’ বর্তমানে অ্যাপ আকারে শুধু যুক্ত রয়েছে গুগল প্লে-স্টোরে। তবে শিগগিরই অ্যাপেল স্টোর থেকেও সেলফি ক্লাবের অ্যাপ ডাউনলোড করা যাবে। এখন ওয়েব অ্যাড্রেসের www.selficlub.com পাশাপাশি গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার মাধ্যমেও সেলফি ক্লাবে নিবন্ধন করা যাচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১০

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১১

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১২

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৩

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৪

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৫

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৬

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৭

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৮

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৯

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

২০
X