কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সেলফির পেছনে মৃত্যু: শীর্ষে ভারত ও যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সেলফি তোলা অনেকের জন্য একদম সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে। ঘুরতে গেলে, সুন্দর মুহূর্ত কাটালে বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় আমরা প্রায়ই সেলফি তুলে ফেলি। কিন্তু অনেকেই জানে না, সেলফি তোলা মাঝেমধ্যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সেলফি তুলতে গিয়ে গত দশ বছরে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ভারতে। এর পরই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র।

গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান—দ্য বারবার ল’ ফার্ম। তারা ২০১৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের মে পর্যন্ত গুগল নিউজে প্রকাশিত বিভিন্ন দুর্ঘটনার খবর বিশ্লেষণ করে এই তথ্যগুলো বের করেছে।

আরও পড়ুন : স্যামসাং টিভি ও মনিটরে আসছে মাইক্রোসফটের 'কোপাইলট' চ্যাটবট

আরও পড়ুন : ইন্টারনেট চালু রেখেও হোয়াটসঅ্যাপে মেসেজ বন্ধ রাখুন

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সেলফি তোলার জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ এখন ভারত। সেখানে ২১৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১৪ জন, আহত হয়েছেন আরও ৫৭ জন। বিশেষজ্ঞরা বলছেন, রেললাইন বা পাহাড়ের মতো বিপজ্জনক জায়গায় সহজে পৌঁছে যাওয়া যায়—আর মানুষ এসব জায়গায় দাঁড়িয়েই ঝুঁকি নিয়ে সেলফি তোলে, যা বিপদের অন্যতম কারণ।

যুক্তরাষ্ট্র তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে—সেখানে ৪৫টি দুর্ঘটনায় ৩৭ জন মারা গেছেন, আহত হয়েছেন ৮ জন। এরপর রাশিয়ায় মৃত্যু হয়েছে ১৮ জনের, পাকিস্তানে ১৬ জন এবং অস্ট্রেলিয়ায় ১৩ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ২ জন।

গবেষণাটি বলছে, সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে যেসব জায়গা থেকে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে—যেমন বাড়ির ছাদ, পাহাড়চূড়া বা উঁচু ভবন। সব মিলিয়ে প্রায় ৪৬ শতাংশ মৃত্যুই ঘটেছে এমন পড়ে যাওয়ার কারণে।

সম্প্রতি ইউরোপেও এমন কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে। যেমন, গত মে মাসে স্পেনের ক্যানারি দ্বীপের একটি হোটেলের অষ্টম তলা থেকে সেলফি তুলতে গিয়ে পড়ে মারা যান ৪৮ বছর বয়সী এক ব্যক্তি। আর এই আগস্টেই গ্রিসে, এথেন্সের একটি পাহাড়ের উপর গির্জায় সেলফি তুলতে গিয়ে ঝোড়ো হাওয়ায় পড়ে গিয়ে মারা যান একজন পর্যটক।

সূত্র: ডেইলি মেইল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X