বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

ওহ ভাত পোড়া গন্ধ, কেন বললেন বর্ষা

ওহ ভাত পোড়া গন্ধ, কেন বললেন বর্ষা। ছবি সংগৃহীত
ওহ ভাত পোড়া গন্ধ, কেন বললেন বর্ষা। ছবি সংগৃহীত

বর্ষা। একজন নায়িকা তিনি। তার আরও একটি পরিচয় হলো ব্যবসায়ী, প্রযোজক ও নায়ক অনন্ত জলিলের স্ত্রী তিনি। অনন্তের হাত ধরেই সিনেমার নায়িকা বনে যান বর্ষা।

সোশ্যাল মিডিয়াতেও সরব থাকেন এই সুন্দরী। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফেসবুকে একটি পোস্ট করেন বর্ষা।

তিনি লিখেছেন, ‘ভাত যখন রান্না করা হয়, কেউ চায় না, ভাত পুড়ে যাক। মনের অজান্তেই পুড়ে যখন গন্ধ বের হয় তখন বুঝা যায় ওহ ভাত পোড়া গন্ধ। পোড়া ভাত, শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন কি স্বাদ। আর হ্যাঁ, সবাই কিন্তু পোড়া ভাত খায় না।’

তবে কার উদ্দেশে বর্ষা এমন পোস্ট করেছেন তা উল্লেখ করেননি। এই পোস্টের মন্তব্য ঘরে নেটিজেনদের অনেকেই বলছেন, ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী শিশিরকে উদ্দেশ করেই এই পোস্ট। কেউ লিখেছেন, ‘এই প্রথম আপনার হিউমারের প্রেমে পড়লাম।’

একজনের মন্তব্য, ‘রাতে ঘুম হয়নি? এত কিছুর মধ্যে আপনি আসছেন পোড়া ভাত নিয়ে।’

আরেকজন লিখেছেন, ‘এটা থেকে আমরা সাকিব আর শিশিরের বিষয় শিখতে পারলাম।’

বলে রাখা ভালো, বুধবার (১৪ আগস্ট) রাতে ফেসবুকে সাকিব আল হাসানের বেশ কটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে সাকিবকে একটি হোটেলে দেখা যায়। এ সময় তার সঙ্গে দেখা যায় বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালকে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৫ আগস্ট) মুখ খুলেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। স্বামীর পক্ষ নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X