কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সিনেমায় বুবলী, প্রযোজক আওয়ামী লীগ নেতা

নতুন সিনেমায় বুবলী, প্রযোজক আওয়ামী লীগ নেতা
নতুন সিনেমায় বুবলী, প্রযোজক আওয়ামী লীগ নেতা

একের পর এক সিনেমা ফ্লপ হওয়াতে ‘বিট্রে’ ও ‘মায়া-দ্য লাভ ২’ থেকে বাদ পড়েন নায়িকা শবনম বুবলী। দীর্ঘ ৮ মাস নায়িকার হাতে নতুন কোনো সিনেমা ছিল না।

প্রায় আট মাস পর এক আওয়ামী লীগ নেতার নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। ‘নীল টিপ’ নামে সিনেমাটি পরিচালনা করবেন মেহেদী হাসান। সিনেমাটি প্রযোজনা করছেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য সৈয়দ মোহাম্মদ সোহেল।

এর আগে তিনি ‘শেষ বাজি’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু করবেন বলে জানান পরিচালক। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি চলছে। এতে বুবলীর বিপরীতে ছোট পর্দার অভিনেতা শ্যামল মাওলার কথা শোনা যাচ্ছে।

শাকিব খানের হাত ধরেই সিনেমায় নাম লেখান বুবলী। বসগিরি নামে সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে একের পর এক সিনেমায় কিং খানের নায়িকা বনে যান। বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্কের জেরেই অপু বিশ্বাসের সঙ্গে সংসার ভেঙে যায় লাভ ম্যারেজ খ্যাত তারকার। সিনেমার শুটিং চলাকালীন সময়েই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বুবলী। ঘটনা আড়াল করতে আড়ালে চলে যান তিনি। এক পর্যায়ে ফেসবুকে ভিডিওসহ সন্তান নিয়ে হাজির হয়ে দাবি করেন তার সন্তানের বাবা শাকিব খান। পরে নায়ক জানান, বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিটকে গেলেন বাংলাদেশের সহঅধিনায়ক

বিমানে বোমা আতঙ্ক, জরুরি অবতরণ 

হজযাত্রীদের টিকা দেওয়া হবে ৮০ কেন্দ্রে

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ

‘ড্রাকশন’ ভাবনায় পিএসএলের খেলোয়াড় বাছাই

কিডনিতে পাথর হয়েছে কি না, বোঝার সহজ উপায়

বিএনপির আরও দুজনের প্রার্থিতা বাতিল

নতুন মোড়কে পুরোনো সিম, ঝুঁকিতে গ্রাহকের নিরাপত্তা

‘পাগল’ সাজে কে এগিয়ে— মাহি নাকি পায়েল?

প্রাপ্ত বয়সেও কেন ব্রণ হয়, কারা বেশি ঝুঁকিতে? জানুন সমাধানের উপায়

১০

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

১১

ঢাবিতে ৫-দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু

১২

নোয়াখালীকে হারিয়ে লিটনদের প্রতিশোধ / তাওহীদ হৃদয়ে ম্লান নবীর ছেলের কীর্তি

১৩

ইডেন কলেজে নবীনদের বরণে আবহ ফাউন্ডেশনের ‘মেহেদী উৎসব’

১৪

দ্বিতীয় বিয়ে ধর্মের ব্যাখ্যা / নারী অধিকারের নিঃশব্দ লড়াইয়ের গল্প ‘হক’

১৫

খালেদা জিয়ার স্মরণে পাবনায় শোকসভা ও দোয়া মাহফিল 

১৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত 

১৭

খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ

১৮

সেনাবাহিনীর দখলে সিরিয়ার আরও এক শহর-বিমানবন্দর

১৯

অবশেষে ভিসা পাচ্ছেন সাকিবরা

২০
X