বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০২:৪৩ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের জন্মদিনে রাজকে চান না পরী

অভিনেতা শরিফুল রাজ ও রাজ্যকে কোলে নিয়ে পরীমনি। ছবি : সংগৃহীত
অভিনেতা শরিফুল রাজ ও রাজ্যকে কোলে নিয়ে পরীমনি। ছবি : সংগৃহীত

তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সন্তান রাজ্যের বয়স এক বছর পূর্ণ হতে চলেছে। ১০ আগস্ট উদ্‌যাপন হবে সন্তানের প্রথম জন্মদিন। কিন্তু জন্মদিনের অনুষ্ঠানে অভিনেতা রাজের অনুপস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। তা ছাড়া চিত্রনায়িকা পরীমনিও চাইছেন না তার স্বামী জন্মদিনে অনুষ্ঠানে উপস্থিত থাকুক। সংবাদমাধ্যমে এ কথা বলেছেন চিত্রনায়িকা।

পরী জানিয়েছেন, রাজধানীর একটি হোটেলে হবে আয়োজন। সব প্রস্তুতি একা হাতেই সম্পন্ন করেছেন তিনি। পরিবারের লোকজন ও কিছু শুভাকাঙ্ক্ষী নিয়ে উদ্‌যাপন হবে জন্মদিনের অনুষ্ঠান।

অন্যদিকে ছেলের জন্মদিনে শরিফুল রাজ আছেন দেশের বাইরে। চিত্রনায়িকা পরীর ভাষ্য, রাজের কোনো খবর পাচ্ছেন না তিনি। যদিও অনেক আগে থেকেই তিনি ও রাজ মিলে রাজ্যের প্রথম জন্মদিন উদ্‌যাপনের বিষয়ে বাহারি সব পরিকল্পনা করে রেখেছিলেন।

শরিফুল রাজের প্রতি আঙুল তুলে পরী জানিয়েছেন, বাবা হিসেবে কোনো দায়িত্বই পালন করলেন না রাজ্যর বাবা। এমনকি ছেলে অসুস্থ থাকার সময়ও পাশে ছিলেন না শরিফুল। একবার ফোন করে ছেলের খোঁজও নেননি অভিনেতা রাজ। জন্মদিন উদ্‌যাপনের সবকিছ এক হাতে সামাল দিতে পারছেন কিনা, সেই খোঁজও নেননি চিত্রনায়িকার স্বামী। তাই পরীমনির এখন চান না, ছেলের জন্মদিনে রাজ উপস্থিত থাকুক।

আরও পড়ুন : কলকাতায় ফোন হারিয়ে স্ত্রীকে রাজের মেসেজ, যা বললেন পরীমণি

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে স্ত্রী-সন্তান ফেলে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়েন অভিনেতা রাজ। মাসের শেষের দিকে তার ফেসবুক আইডি থেকে অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। এতে পরীমনির সঙ্গে রাজের সম্পর্ক আরও খারাপ হয়। এরপর থেকে আলাদাই থাকছেন দুই তারকা। তবে রাজ্যকে দেখতে কয়েকবার পরীর কাছে গিয়েছিলেন শরিফুল রাজ।

ছেলের জন্মদিনে থাকবেন কিনা সে বিষয়ে অভিনেতা রাজের কোনো মন্তব্য মেলেনি। জানা গেছে, কলকাতায় আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে গিয়েছেন তিনি। সেখানে থেকেই স্ত্রী ও ছেলের কাছে থাকতে না পারার জন্য আফসোস করেছেন এই অভিনেতা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ভিডিও বার্তায় ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১০

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১১

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১২

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৩

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৪

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৫

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৬

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৭

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৮

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৯

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

২০
X