শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সংসার টেকাতে শতভাগ চেষ্টা করেছি : বুবলী

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে সংসার টেকাতে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকুই করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

বুবলী জানান, দাম্পত্য টেকাতে শতভাগ চেষ্টা করেছেন তিনি। সবসময় শাকিবের পছন্দটাকেই প্রাধান্য দিয়ে চলেছেন। সিনেমা করে হোক কিংবা ছেড়ে, সংসারে শতভাগ মনোযোগ দিয়ে হোক কিংবা জব করে, যেভাবেই শাকিব খানের ভালো লাগে, যেভাবে তার স্বামী শান্তি পান, সেভাবে থাকতেই চেষ্টা করেছেন বুবলী। তিনি নিজের দাম্পত্যের সম্মানটুকু বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

বুবলী আরও জানান, নানানভাবে অপমানিত হওয়ার পরও শাকিব খানের প্রতি তার সম্মান আছে ও থাকবে। এ ছাড়াও নিজেকে ঘরকুনো বলেছেন এই অভিনেত্রী। আবেগতাড়িত হয়ে বলেছেন, যখন তার ঘর ছিল, তখন সব কটি ঘর বাঁচানোর চেষ্টা করেছেন। যদিও শেষপর্যন্ত তা টেকেনি। তার ওপর নানান ধরনের অভিযোগ এনেছেন শাকিব। প্রশ্ন তুলেছিলেন তার চরিত্র নিয়েও। এমনকি বুবলীর সম্পত্তি নিয়েও সন্দেহ করেছিলেন চিত্রনায়ক শাকিব খান।

বুবলীর সঙ্গে সংসার করবেন না শাকিব। এমনকি কোনো সিনেমাতেও থাকবেন না। এমনটাই জানিয়েছিলেন এই নায়ক। এরপর জল ঘোলা হয়েছে আরও। শাকিব-বুবলীর পাল্টাপাল্টি বক্তব্যে নেটপাড়া সরগরম ছিল বেশ কিছুদিন। তবে কেনো কিছুতেই এই সম্পর্ক আর জোড়া লাগেনি। তবে নিজেদের সন্তানের জন্য যা করা প্রয়োজন তা করবেন বলে জানিয়েছেন শাকিব খান। প্রেমের পর লুকিয়ে বিয়ে করেছিলেন এই দুই তারকা। কিন্তু এখন দুজনের যাত্রাপথ ভিন্ন। তাদের সম্পর্কের মাঝে বাজছে বিচ্ছেদের ঘণ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X