বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হাওরের বুকে মিহি-শ্যামল মওলার রোমান্স

টেলিছবি’র দৃশ্যে মিহি আহসান ও শ্যামল মওলা। ছবি : সংগৃহীত।
টেলিছবি’র দৃশ্যে মিহি আহসান ও শ্যামল মওলা। ছবি : সংগৃহীত।

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম। বিস্তীর্ণ হাওরের মাঝে বিচ্ছিন্ন এক উপজেলা। যেখানে অনেকের ভিড়ে এবারের ঈদে দুজন বিশেষ মানুষের দেখা পাবে টিভি দর্শকরা; তারা হলেন—নসু মাঝি আর সন্ধ্যাতারা।

হাওরের এই দুজন মানুষকে ঘিরে একটি বিশেষ টেলিছবি রচনা ও নির্মাণ করেছেন হিমু আকরাম। নাম রেখেছেন ‘সন্ধ্যা নামের নদীটা’। এতে নসু চরিত্রে শ্যামল মওলা আর সন্ধ্যা হলেন মিহি আহসান। পুরো শুটিং হয়েছে অষ্টগ্রামেই। হিমু আকরাম গল্পটি এমনভাবে বেঁধেছেন, তার খানিক রেশ রাখা যাক আগাম।

নসু মাঝি হাওরে ট্রলার চালায়। জামাল মিয়ার ৮টা ট্রলারের মধ্যে একটার দায়িত্ব নসুর। বিকেল হলে নদীতে যখন ঢেউ বাড়ে নসুর তখন সন্ধ্যার জন্য মন পোড়ে। সন্ধ্যার কথা ভাবতে ভাবতেই তার দিন যায়, রাত পোহায়। নসু মাঝি অবশ্য তাকে সন্ধ্যা বলে ডাকে না, ডাকে সন্ধ্যাতারা নামে। চুরি করে স্টুডিওতে ছবি তোলা, গ্রামের হাটে জিলিপি কেনা, আলতা পরানো—ভালোই কাটে নসু আর সন্ধ্যাতারার প্রেম। বাড়ে একে অপরের প্রতি মায়া। একদিন ইজারাদার লোকমান আসে সন্ধ্যাকে বিয়ে করতে। গঞ্জে শাড়ি-চুড়ি বিক্রি করা সন্ধ্যার গরিব বাবা রাজি হয় সেই বিয়েতে। রাজি হয় না শুধু সন্ধ্যা। নসু মাঝির জন্য তার মন পোড়ে। নসুকে নিয়ে পূবের চরে একচালা ঘর ওঠানোর স্বপ্ন তার ম্যালা দিনের! এ পর্যন্ত গল্পটা পুরনো আদলের মনে হলেও, ভিন্নতা তৈরি হয় টেলিছবিটির পরের অংশে। যা আগাম বলতে নারাজ নির্মাতা।

হিমু আকরাম বলেন, ‘এটা একটা মিস্টিরিয়াস স্টোরি। যে গল্পটা চলতে চলতে মিশে যায় হাওড়ের জলে। স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে আমি অলওয়েজ অনেকগুলো লেয়ার খুঁজি। এখানেও তাই চেষ্টা করেছি। নাট্য নির্মাতাদের মধ্যেও যেমন দুদল আছে। একদল কেবল গল্প বলার ইচ্ছে থেকে কাজ করেন, অন্যদল থাকে হিট হওয়ার তরিকায়। আমি গল্প বলার দলে ছিলাম সবসময়। যে গল্পগুলোকে আমার কাছে মনে হয় সময়ের এক একটা দলিল। যা কিনা সবাই বলতে পারে না। অথবা বলে না। সেই না বলা গল্পের মিছিলেই থাকবে সন্ধ্যা নামের নদীটা।’

শ্যামল মাওলা এবং মিহি আহসান টেলিছবির গল্প প্রসঙ্গে জানান, ‘মুগ্ধ হওয়ার মতো লোকেশন এবং দারুণ সব চরিত্রের টেলিছবি ‘সন্ধ্যা নামের নদীটা’। এই সময়ে এসে এভাবে গল্প বলার সাহস রাখেন অল্প কজন নির্মাতা। সেই দিক থেকে এটা অবশ্যই মনে রাখার মতো কাজ হবে।’

ঈদে আরটিভিতে প্রচার হবে টেলিছবিটি। শ্যামল-মিহি ছাড়াও এতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, ম ম মোরশেদ, শম্পা নিজাম, শতাব্দী ওয়াদুদ, হেদায়েত নান্নু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X