বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব-নুসরাতের ঝলক 

শাকিব-নুসরাতের ঝলক 
শাকিব-নুসরাতের ঝলক 

জনপ্রিয় নায়ক শাকিব খানের ‘বরবাদ’-এর অন্যতম আকর্ষণ পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে আইটেম গান ‘চাঁদ মামা’-তে দেখা গেল এই সুন্দরীকে। মঙ্গলবার রাতে গানটির কয়েক সেকেন্ডের একটি প্রমো প্রকাশ হয়েছে।

যেখানে শাকিব খান ও নুসরাতকে দেখে চমকে উঠেছে দুই বাংলার দর্শক। গানটি সোশ্যাল মিডিয়াতে রাইতে ভাইরাল হয়ে যায়।

নেটিজনরা অপেক্ষা করছেন পুরো গানের। এর প্রমো দেখে শাকিবের লুক, কস্টিউম, সেট ডিজাইনের সঙ্গে নুসরাতের আবেদনময় উপস্থিতি অনেকে চোখ কপালে উঠেছে। কেউ কেউ বলিডের গানের সঙ্গে তুলনা করছেন! বলছেন, এটি হতে পারে বছরের অন্যতম হাই ভোল্টেজ গান।

কেউ আবার ফেসবুকে লিখছেন, মিমির সঙ্গে শাকিবের ‘লাগে উরাধুরা’ গানটি ছাড়িয়ে যেতে পারে ‘চাঁদ মামা’! গানটি ছাড়ার ১০ ঘণ্টার মধ্যে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।

এর আগে শাকিবের সঙ্গে নাকাব ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা যাবে আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে।

এক ভিডিওতে নুসরাত জানিয়েছেন, চাঁদ মামা শব্দটি শুনলেই ছোটবেলার নস্টালজিয়া ফিলিং হয়। কিন্তু এই চাঁদ মামা পুরোপুরি ডান্স নাম্বারের গান। সবাই খুব এনজয় করবে।

‘চাঁদ মামা’ গানটি লিখেছেন এবং সুর, সংগীত করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। সম্পূর্ণ গানটি ২৮ মার্চ শাকিবের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হবে রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে।

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’-এ শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X