কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

তাইওয়ান ঘিরে বড় সামরিক মহড়া চীনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তাইওয়ানের চারপাশে বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে চীন। বিমানবাহিনী, নৌবাহিনী, স্থলবাহিনী ও রকেট বাহিনী একসঙ্গে এ মহড়ায় অংশ নিচ্ছে। চীনা সেনাবাহিনী বলেছে, এটি তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তি ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে একটি কড়া সতর্কবার্তা।

চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, ‘জাস্ট মিশন ২০২৫’ নামের এই মহড়ার আওতায় তাইওয়ানের চারদিকে পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর থেকে প্রায় ১০ ঘণ্টা এসব এলাকায় সমুদ্র ও আকাশপথে চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। একই সঙ্গে গোলাবারুদ ব্যবহার করে মহড়া চালানো হবে।

চীনা সেনাবাহিনীর মুখপাত্র শি ই বলেন, এ মহড়ার লক্ষ্য হলো সমুদ্র ও আকাশে যুদ্ধের প্রস্তুতি যাচাই, গুরুত্বপূর্ণ বন্দর ও এলাকা অবরোধের অনুশীলন এবং একযোগে হামলার সক্ষমতা বাড়ানো।

চীন মনে করে, তাইওয়ান তাদের ভূখণ্ডেরই অংশ। প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও দ্বীপটির নিয়ন্ত্রণ নেবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ১১ দশমিক ১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ায় বেইজিং ক্ষুব্ধ। পাশাপাশি, জাপানের প্রধানমন্ত্রী চীনের আক্রমণ হলে জাপানের ভূমিকার ইঙ্গিত দেওয়ায় উত্তেজনা আরও বেড়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এই মহড়ায় যুদ্ধবিমান, বোমারু বিমান, ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। বিশেষভাবে তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দর উত্তরের কিলুং ও দক্ষিণের কাওশিয়ুং ঘিরে অনুশীলন চালানো হবে।

তাইওয়ান সরকার এই মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, চীনের এই সামরিক উসকানি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। একই সঙ্গে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক আছে। তথ্যসূত্র : আল জাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X