বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দিন দিন সুন্দর হওয়ার কারণ জানালেন জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত

দুবাই থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ঢাকাই সিনেমার হিরো জায়েদ খান। বৃহস্পাতিবার সকালে বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, দিন দিন কীভাবে সুন্দর হচ্ছেন? উত্তরে জায়েদ বলেন, ‘আপনাদের দোয়া, ভালোবাসা ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।’

অবশ্য একটি প্রশ্ন শুনে আরেক সাংবাদিকের ওপর চটেছেন জায়েদ খান। চিত্রনায়ককে প্রশ্ন করা হয়, ‘আপনার তো সিনেমা নেই। এরপরও কীভাবে এত আলোচনায় থাকেন?’ জবাবে চিত্রনায়ক বলেন, “আমার সিনেমা নেই, কে বলেছে আপনাকে? ‘সোনার চর’ কি আপনি করেছেন?”

পরে ওই সাংবাদিক প্রশ্ন সংশোধন বলেন, অনেক দিন হয় আপনার সিনেমা নেই। তখন জায়েদ জানান—এটা বলা যেতে পারে। অনেক দিন হয় তার সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে ‘বাহাদুরী’ ছবির কাজ সমাপ্ত করেছেন, সোনার চর সিনেমার ডাবিংও শেষ। শিগগিরই মুক্তি পাবে ছবিগুলো। জায়েদের ভাষ্য, সাংবাদিকরা আলোচনায় রাখেন বলেই আলোচনায় থাকেন তিনি।

বিভিন্ন সময় নানান বক্তব্য দিয়ে আলোচনায় আসেন জায়েদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে হন ট্রলের শিকার। বিশেষ করে নিজের নারী ভক্তদের বিষয়ে তিনি যা বলেন, সেগুলো নিয়ে কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। জায়েদ দাবি করেন, অনেক নারী ভক্ত তার। অনেক মেয়ে টাকার বিনিময়ে তার সময় কিনে নিতে চায়। তাকে বিয়ে করতে চাওয়া মেয়ের সংখ্যাও অনেক। নায়কের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনবক্সে নাকি শুধুই নারীদের মেসেজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X