বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভিউ বাড়িয়ে লাভ কী যদি সিনেমায় মেসেজ না থাকে : মিষ্টি জান্নাত

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর পর্দায় দেখা যাবে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে। ১৬ জুন মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘ফুলজান’। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি মুক্তির আগে বেশ উৎফুল্ল রয়েছেন মিষ্টি। কেননা, এর শুটিংয়ে হাড়ভাঙা পরিশ্রম হয়েছে তার।

কালবেলাকে মিষ্টি জান্নাত বলেন, প্রতিদিন আমার কল টাইম থাকত ৮টায়। রাত পর্যন্ত শুটিং হতো। কখনো কখনো রাত ৩টাও বেজে যেত। শুটিং শেষে বের হতে হতে ৪টা। বাসায় ফিরতে ফিরতে ৬টা। আবার পরের দিন ৮টায় যেতে হতো। জাস্ট শাওয়ার নিয়ে চলে যেতাম।

সিনেমাটি নিয়ে আশাবাদী এই চিত্রনায়িকা। বললেন, আমাদের সিনেমাটা দর্শক ভালোভাবেই নেবে। নারীদের নিয়ে গ্রামের লোকেরা যেই সমালোচনা করে, সব দোষ যেমন মেয়েদের ওপর চাপায়, সেই কাজটা যেন তারা না করেন, সেই বার্তা দেওয়া হয়েছে এই সিনেমায়। এখন অনেক ওটিটিতে নানান ফালতু বিষয়ে কাজ হচ্ছে। ভিউ হচ্ছে, কিন্তু ভিউ বাড়িয়ে লাভ কী, আমি যদি একটা কাজ করে কারো ভালো করতে না পারলাম? একটা মেসেজ দিতে না পারলে তো সিনেমা বানিয়ে লাভ নেই, নিজের কথার সঙ্গে যুক্ত করেন এই চিত্রনায়িকা।

এ ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে মিষ্টি জান্নাতকে। এতে নিজের ছাঁচের বাইরে গিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কেন ‘ফুলজান’ সিনেমা করলে, আমি বলব—সবার জন্যই তো সিনেমা করতে হবে আমাদের। আমি একজন আর্টিস্ট, আমার সঙ্গে সব সিনেমা যাবে। আমি সব ক্যারেক্টার করব। এ সময় চিত্রনায়ক শাকিব খানের প্রসংঙ্গ টেনে মিষ্টি জান্নাত বলেন, শাকিব নিজেও বলেন তিনি রিকশাওয়ালাদের নায়ক, তাতে তার কোনো সমস্যা নেই। এ ছাড়াও ‘ফুলজান’ সিনেমাটি ফেস্টিভ্যালে পাঠানোর উদ্দেশ্যে নির্মিত হয়েছে বলেও জানিয়েছেন এই চিত্রনায়িকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X