বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পরীমণিরও কাজ আছে, আসছে তার ওয়েব ফিল্ম

চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’র ট্রেলার প্রকাশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ট্রেলার। ওয়েব ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু।

ট্রেলারে দেখা যায়, পাফ ড্যাডির গল্প মূলত আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়। এতে উঠতি নায়িকার চরিত্রে দেখা যায় পরীমণিকে। ছবিতে নিজের সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হতে দেখা যায় পরীকে।

অন্যদিকে ওয়েব ফিল্মে অভিনেতা সজলকে দেখা যাবে রাজনীতিবিদের চরিত্রে। দোয়া চাইতে ‘পাফ ড্যাডি’র কাছে যান তিনিও।

নায়িকা ও রাজনীতিবিদ ছাড়াও পাফ ড্যাডির রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

পাফ ড্যাডির কি অলৌকিক ক্ষমতা আছে, নাকি এসবের আড়ালে চলে অন্য কিছু? সেটা জানা যাবে আগামী ৭ সেপ্টেম্বর। কেননা সেদিন মুক্তি পাবে এই ওয়েব ফিল্ম। এতে পরীমণি ও সজল নূর ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সালাউদ্দিন লাভলু, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ ও নাসির উদ্দিন খানসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১০

পর্তুগালের একাদশ ঘোষণা

১১

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১২

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৩

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৬

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৭

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৮

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৯

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

২০
X