সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

পরী বানাচ্ছেন ‘কাচের বাড়ি’

পরীমণি । ছবি : সংগৃহীত
পরীমণি । ছবি : সংগৃহীত

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও ব্যক্তিগত জীবনের ব্যতিক্রমী সিদ্ধান্তে নেট দুনিয়ায় আলোচনার জন্ম দিলেন। এবারের ঈদুল আজহায় নিজের প্রিয় নানাবাড়ি পিরোজপুরের প্রত্যন্ত এক গ্রামে ছুটি কাটাতে গিয়ে জানালেন, তিনি সেখানে বানাবেন এক কাচের বাড়ি।

পরীমণি এক আবেগঘন ভিডিওবার্তায় বলেন, 'এখানেই আমার সমস্ত শৈশব! এখানে এলেই আমি ছোটবেলায় ফিরে যাই। কয়েকদিন পর এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাচের বাড়ি বানাব, ইনশাআল্লাহ।'

পুকুরে সাঁতার কাটতে কাটতে এই ঘোষণা দেওয়ার ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই প্রশংসা করছেন তার শৈশবের স্মৃতি ধরে রাখার এই উদ্যোগকে, কেউ কেউ আবার সমালোচনা করছেন বাস্তবতা বিচারে স্বপ্নের বাস্তবায়ন নিয়ে।

এক সময় ঈদুল আজহায় ঢাকার এফডিসিতে গরু কোরবানি দিয়ে শত শত মানুষের মাঝে মাংস বিতরণ করতেন পরীমণি। তারকার সেই রূপ এখন অনেকটাই বদলে গেছে।

সময়ের সঙ্গে সঙ্গে পরীর জীবনেও এসেছে নানা পরিবর্তন। ভালোবাসা, বিয়ে, বিচ্ছেদ, মাতৃত্ব, এমনকি জেলজীবনের অভিজ্ঞতা। প্রিয় নানার মৃত্যুতে একসময় বিপর্যস্ত হয়ে পড়া এই অভিনেত্রী এখন নিজেকে গড়ে তুলেছেন একজন 'সিঙ্গেল মাদার' হিসেবে। দুই সন্তানকে ঘিরেই তিনি খুঁজে নিচ্ছেন জীবনের নতুন মানে। এখন সেই জীবনযাত্রায় যোগ হতে যাচ্ছে আরেকটি অধ্যায়, পুকুরের ওপর স্বপ্নের কাচের বাড়ি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X