কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৯:৫১ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পরীমণিকে ছাড়িয়ে গেলেন সাকিব

সাকিব আল হাসান ও পরীমণি। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও পরীমণি। ছবি : সংগৃহীত

রেকর্ড আর সাকিব যেন পরিপূরক। অর্জনের মুকুটে এবার আরও একটি নতুন পালক যুক্ত হলো সাকিব আল হাসানের। বাংলাদেশের সর্বোচ্চ ফেসবুক ফলোয়ার এই মুহূর্তে বিশ্বসেরা এ অলরাউন্ডারের। সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মুহূর্তে তাকে ফলো করছেন ১৬ মিলিয়ন ফলোয়ার।

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে টপকে ফেসবুকে বাংলাদেশের মোস্ট পপুলার তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সাকিবের বর্তমান ফলোয়ারের সংখ্যা ১৬ মিলিয়ন। আর দ্বিতীয় অবস্থানে থাকা চিত্রনায়িকা পরীমণির ফেসবুকে ফলোয়ার ১৫ মিলিয়ন। আর, তিন নম্বরে আছেন মুশফিকুর রহিম (১৩ মিলিয়ন)।

আন্তর্জাতিক তারকা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ফলোয়ার রয়েছে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। বর্তমানে তার ফেসবুক ফলোয়ার ১৬৫ মিলিয়ন।

এর আগে, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১১টার পর সামাজিক মাধ্যম ফেসবুকে সাকিব আল হাসান ঘোষণা দেন, তিনি আর খেলবেন না।

নিজের ভেরিফায়েড পেজে সাকিব আল হাসান লেখেন, "আমি আর খেলবো না। কে খেলবে জানাচ্ছি..."। এমন স্ট্যাটাস মুহুর্তেই ভাইরাল হয়। স্ট্যাটাসের মাত্র এক ঘণ্টায় ২০ হাজারের বেশি মানুষ শেয়ার করেন। এই সময়ে ৭০ হাজারের বেশি মানুষ কমেন্ট করেন। সেখানে বেশিরভাগ মানুষ জানতে চেয়েছেন কী হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব আল হাসানের "আমি আর খেলবো না। কে খেলবে জানাচ্ছি..." স্ট্যাটাসটি আসলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ‘-এর একটি বড়সড় আয়োজনের ক্যাম্পেইন। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন হলিডে উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা থাকবে এই ক্যাম্পেইনে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

১০

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

১১

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

১২

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

১৩

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

১৪

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

১৫

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের সেই গোলই বিশ্বকাপের সেরা

১৬

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

১৭

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

১৮

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

১৯

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

২০
X