কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৬ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষোভ ঝাড়লেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতিতে হারল্যানের স্টোর উদ্বোধন করতে না পেরে ক্ষোভ ঝাড়লেন চিত্রনায়িকা পরীমণি। শনিবার (২৫ জানুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!’

সহকর্মীদের উদাহরণ দিয়ে পরীমণি বলেন, ‘মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্তার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কী প্রমাণ করতে চলেছেন তারা?’

তিনি বলেন, ‘কী বলার আছে আর….এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে!’

সতর্ক করে এই নায়িকা বলেন, ‘তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব‍্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।’

এর আগে টাঙ্গাইলের কালিহাতিতে তার এ আগমন ঘিরে বিপরীতমুখী অবস্থান নেন স্থানীয়রা। পরীমণির এ সফরকে ঠেকাতে প্রস্তুতি নেন তারা।

পরে স্থানীয়দের চাপের মুখে পড়ে হারল্যান স্টোরটির এলেঙ্গার শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে শোরুমটি উদ্বোধনের কথা ছিল।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন ধরে এলেঙ্গায় টিন মার্কেটে হারল্যান স্টোরের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণি উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিং করে আসছিল। পরে স্থানীয়রা কয়েক দফায় বৈঠক করে অনুষ্ঠানে পরীমণির আগমন ঠেকানোর সিদ্ধান্ত নেন।

একপর্যায়ে শোরুম কর্তৃপক্ষ বিভিন্ন চাপের মুখে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়।

কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, স্থানীয়রা প্রতিবাদ করায় কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য অবশেষে ভারতের পর্যটন ভিসা চালু, আবেদন করবেন যেভাবে

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১০

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১১

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১৩

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৪

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১৫

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৬

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৭

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

২০
X