বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:২৮ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শুরু হচ্ছে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ 

শুরু হচ্ছে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ 

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ঠিকানা এবার নতুন এক টক শো নিয়ে হাজির হচ্ছে। নাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।

ঢাকাই ছবির আলোচিত নায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ৩ বার নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান থাকছেন এই অনুষ্ঠানের নিয়মিত মুখ। যিনি প্রতি শুক্রবার রাতের পর্দায় দর্শকদের সামনে হাজির হবেন এক ভিন্নধর্মী পরিবেশনায়—শুধুমাত্র ঠিকানা টিভি-তে।

স্বদেশ ও প্রবাসী দর্শকদের মানসপটে স্থান করে নেওয়ার লক্ষ্যেই সাজানো হয়েছে এই অনুষ্ঠান। থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা, এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনার স্পর্শ।

ঠিকানা মিডিয়ার সিইও মুশরাত শাহীন বলেন, এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার এক সাহসী পদক্ষেপ। জায়েদ খানকে আমাদের এই যাত্রায় পেয়ে আমরা গর্বিত।

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ যা থাকছে, পরিচিত মুখদের গভীর ও অন্তরঙ্গ সাক্ষাৎকার। হালকা-ফুলকা আড্ডা ও ভাবনার খোরাক জাগানো আলোচনা। এ ছাড়া নতুন প্রজন্ম ও কমিউনিটির উদীয়মান প্রতিভাদের প্ল্যাটফর্ম।

জায়েদ খান বলেন, এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে—বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।

প্রথম পর্ব প্রচারিত হবে ৪ জুলাই ২০২৫, বাংলাদেশ সময় রাত ৮ টায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X