বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘রঙবাজার’ আসছে ‌দুর্গাপূজায়

‘রঙবাজার’ আসছে ‌দুর্গাপূজায়

একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা নিয়ে প্রায় দুই বছর আগে পরিচালক রাশিদ পলাশ নির্মাণ করেছিলেন সিনেমা ‘রঙবাজার’। আসছে ‌দুর্গাপূজায় দেশ-বিদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে সিনেমার গল্পে উঠে এসেছে ৪০০ বছরের পুরোনো যৌনপল্লি এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা। করোনা-পরবর্তী সময়ে যেসব সিনেমা ব্যবসা সফল হয়েছে তার মধ্যে ‘পরাণ’ অন্যতম। এটি সফলতার পর আবারও নতুন সিনেমা আনতে যাচ্ছে প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজি।

‘রঙবাজার’ সিনেমাটির গল্প সম্পর্কে জানতে চাইলে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার গল্প তৈরি করেছেন তানজিব অতুল। এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। আশা করছি গল্পটি দর্শককে মুগ্ধ করবে।’

‘রঙবাজার’ ছবির বিভিন্ন চরিত্রে কাজ করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমি হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ এক ঝাঁক শিল্পী।

রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়ায় হয়েছে সিনেমাটির শুটিং। শুটিংয়ের সময় কোনো জটিলতা তৈরি হয়েছিল কি না জানতে চাইলে পলাশ বলেন, ‘টানা শুটিং করেছিলাম দৌলতদিয়ায়। সেখানে সবচেয়ে বড় যৌনপল্লিতে আমরা দীর্ঘদিন শুট করেছি। সব অভিনয়শিল্পী সেখানেই ছিলেন। সেখানে যাওয়ার আগে শিল্পীদের মধ্যে একটা সাসপেন্স কাজ করছিল। কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেটা নিয়ে তারা চিন্তিত ছিল।’ লাইভ টেকনোলজি প্রযোজিত এই সিনেমায় তিনটি গান রয়েছে। সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১০

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১১

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১২

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৩

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৫

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৭

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৮

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

২০
X