বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৩:২২ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মামলা নিয়ে মুখ খুললেন ডিপজল 

মামলা নিয়ে মুখ খুললেন ডিপজল 

মুভি লর্ড খ্যাত অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার এক আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার (৩৫) বাদী হয়ে এ মামলার আবেদন করেন।

এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন।

বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি মনোয়ার হোসেন ডিপজল। অবশেষে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছেন ডিপজল। তিনি লিখেছেন, এই দেশের প্রেক্ষাপটে অদ্ভুত সব ঘটনা ঘটে। সম্প্রতি ঘটে যাওয়া একটি বিষয়ে আমরা সবাই সচেতন। সাংবাদিক ভাইয়েরা, আপনারা উল্টো প্রশ্নগুলো করেননি! যে ঘটনা ঘটেছে- আপনার শরীরে এসিড দেওয়া হয়েছে বললেন- এটি অত্যন্ত উদ্বেগজনক। আর তা ঘটার পর আপনি যদি বাসায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়েন, এটি কি যুক্তিযুক্ত?

ডিপজল বলেন, এছাড়া, আমরা দেখেছি যে, সেই আপনি নিজের শরীরে কেরোসিন ঢেলে দিয়েছেন! তাহলে কি ঘটনা ঘটেছে, সেটি কি নিছক সতর্কতার অভাব, না কি কিছু অন্য ধরনের খেলা? অ্যাডভোকেট ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সত্য-মিথ্যা যাচাই করে চলুন আইনগত সহযোগিতা করার পথে এগোবেন। অর্থের দিকে দৃষ্টি দিলে সমাজে আরও বিশৃঙ্খলা বাড়তে পারে। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, তাই আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে মহিলার শাস্তির দাবি করছি এবং তার সহযোগীদেরও আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। এই অদ্ভুত ঘটনার পেছনে থাকা প্রকৃত সত্য উন্মোচনের মাধ্যমে আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠা পাক এবং আমরা যেন পুনরায় এ ধরনের ঘটনার সম্মুখীন না হতে হই। আমাদের উচিত, আইনের শাসনকে অগ্রগতি করা এবং মানুষের অধিকার রক্ষার জন্য সচেষ্ট থাকা। এভাবে আমরা সমাজে নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠা করতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X